২৮ জুলাই হ্নীলা ইউনিয়নের ৩ ও ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের কর্মী সভা

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

সংবাদ বিজ্ঞপ্তি : বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৩ ও ৫নং ওয়ার্ড শাখার কর্মী সভা আগামী ২৮ জুলাই বিকালে হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে। উক্ত ওয়ার্ডদ্বয়ের নেতাকর্মীদের যথাসময়ে এই কর্মী সভায় উপস্থিত থাকার জন্য আহবান জানানো হয়েছে।

বাংলাদেশ আওয়ামী লীগ হ্নীলা ইউনিয়ন শাখার ৩নং ওয়ার্ড সভাপতি মৌলভী শাকের আহমদ, সাধারণ সম্পাদক মুফিজুর রহমান এবং ৫নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কালাম আলম, সাধারণ সম্পাদক জালাল উদ্দিন স্বাক্ষরিত পত্রে জানানো হয়, তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে হ্নীলা ইউনিয়ন শাখার ৩ ও ৫নং ওয়ার্ডের কর্মী সভা আগামী ২৮জুলাই (শুক্রবার) বিকাল ৩টায় হ্নীলা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে অনুষ্ঠিত হবে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার সভাপতি আলহাজ¦ নুরুল বশর। প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ আওয়ামী লীগ টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাহবুব মোরশেদ। এতে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখবেন হ্নীলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রাশেদ মাজমুদ আলী চেয়ারম্যান, সাধারণ সম্পাদক আবুল হোসেন মেম্বারসহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ।

তৃণমূল পর্যায়ে বাংলাদেশ আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে হ্নীলা ইউনিয়ন শাখার ৩ ও ৫নং ওয়ার্ডের কর্মী সভায় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হবে। আসন্ন শোকাবহ আগষ্ট মাসকে শক্তিতে পরিণত করে দেশের স্বার্থ এবং শৃংখলা পরিপন্থী কাজে লিপ্ত চক্রকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে হবে। দেশের খেটে খাওয়া সাধারণ মানুষের অধিকার রক্ষায় আসন্ন জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দিয়ে আবারো জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানানোর জন্য সর্বোচ্চ ত্যাগ স্বীকারে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার উপর গুরুত্বারোপ করা হয়। ####