শাহপরীরদ্বীপ সৈকতে মালিকবিহীন ১৯ হাজার ৮শ পিচ ইয়াবা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

আব্দুল মাবুদ, শাহপরীরদ্বীপ প্রতিনিধি :
টেকনাফের শাহপরীরদ্বীপ সাগর সৈকত থেকে বিজিবি জওয়ানরা মালিকবিহীন ১৯ হাজার ৮শ পিচ মরণ নেশা ইয়াবা উদ্ধার করেছে।

বিজিবি ২ ব্যাটালিয়ন অধিনায়ক লে. কর্ণেল আছাদুদ জামান চৌধুরী জানান, মিয়ানমার থেকে ইয়াবার চালান অাসার গোপন সংবাদের ভিত্তিতে শাহপরীরদ্বীপ বিওপির নায়েক আজানুরের নেতৃত্বে জওয়ানরা ডাংগরপাড়া ঝাউবাগান এলাকায় অবস্থান নেয়।

দীঘক্ষন অপেক্ষার পর টহল দল কোন পাচারকারীকে দেখা না পেয়ে শুক্রবার ভোর ৪টার দিকে ঝাউবাগানের ভিতরে তল্লাশী অভিযান পরিচালনা করে। এসময় ঝাউ বাগানে বালুর নিচে পরিত্যক্ত অবস্থায় ১ টি বস্তা দেখতে পায়। উক্ত বস্তাটি খুলে গণনা করে ১৯ হাজার ৮ শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। জব্দ ইয়াবার আনুমানিক মূল্য ৫৯ লাখ ৪০ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি।

উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেটগুলো ব্যাটালিয়ন সদরে জমা রাখা হয়েছে, যা পরবর্তীতে উর্দ্ধতন কর্মকর্তা, মাদকদ্রব্য অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।