জসিম উদ্দিন টিপু / গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফে বন্দুক যুদ্ধে সাদ্দাম হোসেন নামে দুই মাদক কারবারী নিহত হয়েছে। এসময় ঘটনাস্থল হতে মৃতদেহ, অস্ত্র, বুলেট ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। লাশ ২টি মর্গে প্রেরণ করেছে পুলিশ।
জানা যায়, ২ নভেম্বর ভোররাতে উপজেলার সাবরাং উপকূলীয় খুরের মুখে দুই দল মাদক কারবারীদের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে টেকনাফ মডেল থানার ওসি প্রদীপ কুমার দাসের নেতৃত্বে পুলিশের বিশেষ টিম ঘটনাস্থলে গেলে মাদক চোরাকারবারীরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আতœ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে মাদক চোরাকারবারীরা পিছু হটে। এসময় টেকনাফ মডেল থানা পুলিশের এসআই আমির হোছন (২৯), কনস্টেবল আব্দু শুক্কুর (২১), মোহাম্মদ সিকান্দর আলী (২৪) ও মেহেদী হাসান (২১) আহত হয়। ঘটনাস্থল তল্লাশী করে দুইটি গুলিবিদ্ধ মৃতদে ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০ হাজার পিস ইয়াবা বড়ি পাওয়া যায়। মৃতদেহ হাসপাতালে এনে একজন হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মৃত তোফাইল আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩৫) ও অপরজন সাবরাং পূর্ব সিকদার পাড়ার সোলতান আহমদের পুত্র সাদ্দাম হোসেন (৩০) বলে সনাক্ত করে। লাশ দুইটি পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
এই বিষয়ে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, মাদক ব্যবসায়ী দু’গ্রপের মধ্যে বন্দুক যুদ্ধের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে তারা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। পুলিশও আতœরক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করে। এতে পুলিশের চার সদস্য আহত হয়। কিছুক্ষণ পর তারা পালিয়ে গেলে ঘটনাস্থল হতে ২টি গুলিবিদ্ধ মৃতদে ৩টি দেশীয় অস্ত্র, ২০ রাউন্ড বুলেট ও ২০হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। লাশ ২টি পরিচয় সনাক্তের পর মর্গে প্রেরণ করা হয়েছে।
