মোঃ আশেক উল্লাহ ফারুকী,টেকনাফ : জাতীয় ভটামিন “এ” প্লাস ক্যাম্পেইন ১ জুন-২০২৪ উপলক্ষে উপজেলা এডভোকেসী সভা ৩০ মে (বৃহস্পতিবার) সকাল ১১ টায় টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্স মিলনায়তনে অনুষ্ঠিত হয়।
টেকনাফ উপজেলা রোগ নিয়ন্ত্রণ ডাঃ সৈয়দ মোহাম্মদ রিয়াদ চৌধুরীর সঞ্চালনায় টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্স অফিসার ডাঃ প্রনয় রুদ্রের সভাপতিত্বে অনুষ্ঠিত ১ জুন থেকে শুরু জাতীয় ভিটামিন “এ”প্লাস ক্যাম্পেইন গুরুত্ব এবং করণীয় বিষয়ের উপর আলোচনা করেন,টেকনাফ উপজেলা পঃপঃ মোঃ ইউনুস আলী, অফিসার, টেকনাফ উপজেলা হেলথ্ কমপ্লেক্সের আবাসিক অফিসার ডাঃ এনামুল হক, টেকনাফ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবু নৌমান,রেডিও নাফ এর পরিচালক মোঃ ছিদ্দিক হোসেন, সাংবাদিক মোঃ আশেক উল্লাহ ফারুকী ও উপজেলা হেলথ্ সহকারী প্রনব কুমার ধর।
জাতীয় ভিটামিন তথ্যাবলীর মধ্যে টেকনাফ উপজেলা ৬ ইউনিয়নের ১৮ টি ওয়ার্ত ৬-১১ মাস শিশুর সংখ্যা ৬৬২৫, ১২-৫৯ শিশুর সংখ্যা ৪৭৫৮৪,টিকাদান কেন্দ্রের সংখ্যা ১, ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্রের সংখ্যা -২ (টেকনাফ বাস স্টেশন ও দমদমিয়া চেকপোস্ট) অতিরিক্ত টিকাদান কেন্দ্রের সংখ্যা-৩ মোট টিকাদান কেন্দ্রের সংখ্যা-১৫৮,হেলথ সহকারী সংখ্যা-২২,পরিবার কল্যান সহকারী-১৫,স্বেচ্ছাসেবক সংখ্যা-৩১৬ ও তত্ত্বাবধায়ক সংখ্যা-১৮ বাংলাদেশ জার্মান সমপ্রীতি এনজিও সংস্থা (বিজিএস)টেকনাফ উপজেলা ফিল্ড সুপার ভাইজার মাসুদ রানা ও অনুষ্ঠান শেষে বিজেএস টেকনাফ উপজেলা কো-অর্ডিনেটর সড়ক দুর্ঘটনা মৃত্যুতে গভীর সমবেদনা জানিয়ে এক মিনিট দাড়িয়ে নীরবতা পালনএবং নিরাপদ মাতৃত্ব দিবস উপলক্ষে আলোচনা করা হয়।উপস্থিত ছিলেন, উপজেলা হেলথ্ কমপ্লেক্সে হেল্থ সহকারী,সেবিকা, জিও এনজিও প্রতিনিধি ও সাংবাদিক।
