টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
রোববার (০৮ সেপ্টেম্বর) রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব।
র্যাবের আইন ও গণমাধ্যম শাখা থেকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব বলছে, শাহজাহান মিয়া তালিকাভুক্ত মাদক কারবারি। তাঁর বিরুদ্ধে সহিংসতা ও মাদক পাচারের অনেকগুলো মামলা রয়েছে।
সম্প্রতি টেকনাফে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে তাঁর ছাত্রদের বিরুদ্ধে প্রকাশ্যে অস্ত্র নিয়ে হামলা করার ভিডিও ফুটেজ রয়েছে।
রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে গতকাল রোববার রাতে টেকনাফ সদর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান শাহজাহান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।