টেকনাফ ও হাতিয়ায় কোস্টগার্ডের পৃথক অভিযানে ইয়াবা উদ্ধার ; অস্ত্র ও বুলেটসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

হুমায়ূন রশিদ : টেকনাফ-হাতিয়ায় কোস্টগার্ড জওয়ানেরা পৃথক অভিযান চালিয়ে মাদকের চালান উদ্ধার এবং অস্ত্র-বুলেটসহ এক ডাকাত সদস্যকে আটক করেছে।

সুত্র জানায়, ১৭সেপ্টেম্বর ভোররাতে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক গোপন সংবাদের ভিত্তিতে সর্ঙ্গীয় ফোর্স নিয়ে শাহপরীদ্বীপ জালিয়াপাড়া প্যারাবন সংলগ্ন এলাকায় অভিযানে যায়। এসময় এক ব্যক্তির গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বাঁশি ও টর্চ লাইটের মাধ্যমে থামার সংকেত দিলে কোস্টগার্ডের উপস্থিতি বুঝতে পেরে উক্ত ব্যাক্তি বস্তা ফেলে প্যারা বনের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরবর্তীতে বস্তাটি তল্লাশী করে পরিচালনা করে ২৮হাজার পিস ইয়াবা জব্দ করে। জব্দকৃত ইয়াবা আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে,গত ১৬ সেপ্টেম্বর রাতে গোপন সংবাদের ভিত্তিতে নোয়াখালী জেলার হাতিয়া উপজেলাধীন মেঘনা নদী সংলগ্ন নিঝুমদ্বীপ সিডিএফসি বাজার এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে হাতিয়া উপজেলার মদিনা গ্রামের শফি উল্লাহর ছেলে কুখ্যাত ডাকাত হাসান বাহিনীর প্রধান ডাকাত হাসান (৩৫) কে ১টি দেশীয় একনলা বন্দুক, ২টি তাঁজা গোলা এবং ৪টি অবৈধ পাইরোটেকনিকসহ আটক করা হয়।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার (বিএন) আমিরুল হক জানান,আটককৃত ডাকাত, উদ্ধারকৃত অস্ত্র, গোলা এবং পাইরোটেকনিক হাতিয়া থানায় হস্তান্তর হয়েছে। ###