প্রেস বিজ্ঞপ্তি :: হ্নীলা মোচনীবাসীদের উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত মিলাদুন্নবী মাহফিলে যোগদান করার আহবান জানানো হচ্ছে।
আগামী ১৫ই ডিসেম্বর শনিবার বাদে আছর হতে শুরু হতে যাওয়া ঈদে মিলাদুন্নবী (সাঃ) মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তরুণ রাজনীতিবীদ ও সমাজসেবক মাহবুব মোরশেদ।
প্রধান বক্তা হিসেবে আলোচনা করবেন ঢাকা পঙ্গু হাসপাতাল জামে মসজিদের খতিব ও বিশিষ্ট আলেমেদ্বীন মুফাসীরে কোরআন মুফতি আবদুল কাদের তাওহীদ। প্রধান আলোচক হিসেবে উপস্থিত থাকবেন লক্ষীপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মৌলানা আফসার উদ্দিন মুহিব্বী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত থাকবেন চট্টগ্রামের বোয়ালখালীর মৌলানা নিজাম উদ্দীন চিশতী, দক্ষিণ লেদা জামে মসজিদের খতিব মৌলানা জামাল হোসাইনসহ খ্যাতনামা ওলামায়ে-কেরামগণ তাফসীরুল কোরান মাহফিলের আলোচনায় অংশ গ্রহণন করবেন। উক্ত কোরআন মাহফিলে সভাপতিত্ব করবেন মোচনী জামে মসজিদের খতিব মৌলানা আমিনুল হক।
এই ধর্মীয় সমাবেশে সর্বস্তরের জনসাধারণকে যোগদান করে সাফল্যময় করার জন্য আয়োজক কমিটির পক্ষ থেকে বিশেষভাবে আহবান জানানো হয়েছে।
