টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ১ম বর্ষপূর্তি পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি :
কক্সবাজারের টেকনাফে ক্রাইম রিপোর্টার্স সোসাইটির ১ম বর্ষপূর্তি কেক কেটে পালন করা হয়েছে। বর্ষপূর্তি উপলক্ষ্যে ২১ জুলাই শনিবার দুপুরে সংগঠনের অস্থায়ী কার্যালয়ে টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সভাপতি গিয়াস উদ্দিন ভুলুর সভাপতিত্বে সাধারণ স¤পাদক ফরহাদ আমিনের পরিচালনায় এক আলোচনা অনুষ্টিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক সভাপতি জাবেদ ইকবাল চৌধুরীর উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি আশেক উল্লাহ ফারুকী, উপদেষ্টা ও সাবেক সহ-সভাপতি আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, উপদেষ্টা ও সাবেক সাধারণ স¤পাদক নুরুল করিম রাসেল।

এসময় উপস্থিত ছিলেন উপদেষ্টা ও প্রেসক্লাবের সাবেক দপ্তর সম্পাদক কায়ছার পারভেজ চৌধুরী, উপদেষ্টা ও সাবেক তথ্য গবেষণা সম্পাদক আব্দুস সালাম, টেকনাফ ক্রাইম রিপোর্টার্স সোসাইটির সিনিয়র সহ-সভাপতি মো. রাশেদ, সাংগঠনিক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব, অর্থ সম্পাদক মোঃ শহিদুল্লাহ, প্রচার সম্পাদক মোঃ আমিন, সদস্য জিয়াউর রহমান জিয়া ও শামসুদ্দীন প্রমুখ।
TCRS PIC 221.07.18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সমস্যা ও সম্ভাবনা সমূহ তুলে ধরতে নিজেদের মধ্যে পার¯পরিক সহযোগিতা ও প্রসারসহ সাংবাদিক সমাজের কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে সভায় আহবান জানানো হয়।