টেকনাফে জাতীয় ভোটার দিবস পালিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

জসিম উদ্দিন টিপু : টেকনাফে ভোটার হয়ে ভোট দেব ; দেশ গড়ায় অংশ নেব প্রতিপাদ্যের আলোকে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে৷

২মার্চ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে বিশাল র‌্যালী পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা অডিটরিয়ামে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয় ৷
অধ্যাপক সন্তোষ কুমার শীলের প্রাণবন্ত সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ৷ উপজেলা নির্বাচন অফিসার বেদারুল ইসলামের সভাপতিত্বে আলোচনায় অংশ গ্রহণ করেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম সাইফ, সহকারী কমিশনার (ভূমি)আবুল মনসুর, প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ শওকত আলী, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো: দেলোয়ার হোসাইন, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশীষ বোস৷ জাতীয় ভোটার দিবসের কর্মসূচীতে বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,শিক্ষক,বিভিন্ন প্রতিষ্টানের ছাত্র-ছাত্রীসহ বিভিন্ন স্তরের লোকজন উপস্থিত ছিলেন৷