হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী, ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। জানা যায়, ১ সেপ্টেম্বর সকাল ১০টায় হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের ঈদ পূর্ণমিলনী সভা দমদমিয়া নেচার পার্কের স্টুডেন্ট ডর্মেটরী মিলনায়তনে সংগঠনের সভাপতি মোঃ রফিকের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক মোঃ তারেকের পরিচালনায় পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক জাবেদ ইকবাল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংবাদিক আলহাজ¦ মুহাম্মদ তাহের নঈম, হুমায়ূন রশিদ, জসিম উদ্দিন টিপু, আমান উল্লাহ কবির, হেলাল উদ্দিন, সাদ্দাম হোসাইন, ফরিদুল আলম, উপজেলা মটর লীগের যুগ্নআহবায়ক আব্দুর রহিম, জাহাঙ্গীর আলম সওদাগর, মৌঃ আনোয়ার সওদাগর, মৌলভী বাজার দক্ষিণ পাড়া ক্রীড়া সংঘের সভাপতি তারেক হোসেন টিপু, সাধারণ সম্পাদক মোঃ ইউনুছ। এতে বক্তব্য রাখেন সংগঠনের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, উপদেষ্টা নজির আহমদ, দেলোয়ার হোসেন শাহীন, আব্দুল আমিন, অর্থ সম্পাদক মোঃ ইসলাম, সহধর্মবিষয়ক সম্পাদক খালেক বাদশা প্রমুখ। Teknaf Pic C 2 01 09 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়া সংগঠনের উপদেষ্টা কবির হোসেন, আজাদ হোসেন, নুর মোহাম্মদ, মোঃ আলম জনি, মোক্তার আহমদ, জালাল আহমদ সওদাগর, হেলাল উদ্দিন, ছৈয়দ আকবর নাগু, মোঃ ইসহাক, আব্দুর রহিম সওদাগর আব্দু, সহসভাপতি আফসার উদ্দিন, যুগ্নসাধারণ সম্পাদক মোঃ ইউছুপ, জাকের হোসেন, রাশেদুল আলম, নুরনবী, রাসেল, প্রচার সম্পাদক সোহেল, ধর্ম সম্পাদক আব্দুল মালেক, নুর আলমসহ আমন্ত্রিত অতিথি ও সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ঈদ পূর্ণমিলনী অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানে সংগীত পরিবেশনের পর ৪টি দলের মধ্যে ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। খেলা শেষে মোক্তার সওদাগরের দল চ্যাম্পিয়ন, মোঃ আলম জনির দল রানার্স আপ, দেলোয়ারের দল ৩য় এবং তারেক হোছন টিপুর দল ৪র্থ স্থান অর্জন করে। শেষে উপস্থিত অতিথিবৃন্দ বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। পুরস্কার বিতরণের পর উপস্থিত সকলে আনন্দ ভোজে মিলিত হয়। Teknaf Pic C 3 01 09 18 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর