ঘুমধুমে মিয়ানমারের মদ-বিয়ার ও সিগারেট নিয়ে এক উপজাতি আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

শামীম ইকবাল চৌধুরী : নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম এলাকা থেকে বিদেশী মদ,বিয়ার ও বিদেশী সিগারেটসহ এক চোরাকারবারীকে গ্রেফতার করেছে র‍্যাব-১৫’র একটি দল।

১৩ জানুয়ারী দিবাগত রাত আনুমানিক ১০ টারদিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৫’র একটি অভিযানিক দল ঘুমধুমের ভাজাবনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযান পরিচালনা করে এসব নিষিদ্ধ পণ্যসামগ্রী উদ্ধার করা হয়।উক্ত স্থানে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে একটি বস্তা সহ পালানোর প্রাক্কালে ঘুমধুম ইউনিয়নের তুমব্রু এলাকার তোয়াইমং চাকমা(২৫) কে আটক করতে সক্ষম হয়।ধৃত চোরাকারবারি ওই এলাকার মৃত অংপাইসা চাকমার ছেলে।এসময় বস্তাভর্তি ১৫৭ বোতল বিদেশী মদ, ১৯২ মিনিক্যান বিয়ার ও ৯৫ কার্টুন বিদেশী সিগারেট উদ্ধার করা হয়।

এ সংক্রান্তে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন,কক্সবাজারস্থ র‍্যাব-১৫’র উপ-পরিচালক (আইন ও তথ্য) অতিরিক্ত পুলিশ সুপার আবু সালাম চৌধুরী।