টেকনাফ টুডে ডেস্ক : কক্সবাজার শহরের গোলদীঘির পাড় এলাকা থেকে ২৯ হাজার ৩০০ পিস ইয়াবাসহ দুই নারীকে আটক করেছে র্যাব।আটককৃতরা হলেন টেকনাফ সাবরাং শিকদারপাড়ার দুলালের স্ত্রী কাজল ধর (৩০) ও গুচ্ছগ্রামের নির্মল ধরের স্ত্রী বিদ্যা ধর (৫০)।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য এক কোটি ১৭ লাখ ২০ হাজার টাকা।বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে মাদক ব্যবসায়ীরা ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে, এমন গোপন সংবাদ পেয়ে র্যাব-৭ কক্সবাজার কোম্পানির কমান্ডার মেজর মো. রুহুল আমিনের নেতৃত্বে অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদের আটক করা হয়।
