হ্নীলা নতুন সেনপ্রু ক্যাংয়ে চুরি ; সিসি ফুটেজে ধরা পড়ল মাদকাসক্ত যুবক

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : হ্নীলা চৌধুরী পাড়াস্থ নতুন সেনপ্রু ক্যাং সংস্কার হওয়ার পর থেকে মোবাইল,নগদ টাকা,গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি চুরি যেন নিত্য-নৈমত্তিক ঘটনা হয়ে দাড়িয়েছে। এবার সিসি ফুটেজে ধরা পড়ল স্থানীয় এক চোর।
Teknaf Pic A 1 17 07 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
জানা যায়, ১৭জুলাই সকালে হ্নীলা চৌধুরী পাড়াস্থ নতুন সেনপ্রু ক্যাংয়ের ভান্তে মন্দিরের আঙ্গিনায় স্থাপিত মন্দিরের ১টি রড খুলে নেওয়া দেখতে পেয়ে পাড়ার ক্যাং পরিচালনা কমিটির সদস্যদের খবর দেয়। তারা এসে ক্যাংয়ে স্থাপিত সিসি ফুটেজ পর্যালোচনা করে স্থানীয় মৃত নজু মিয়ার পুত্র নুরুল আলম ওরফে পুতিয়া চোরা ভোররাত ১টা ৭মিনিটের সময় ক্যাংয়ে প্রবেশ করে চারদিকে পায়চারী করার পর মূর্তির পাশে স্থাপিত লোহার রডটি খুলে নিয়ে যায়।

ক্যাং পরিচালনা কমিটির সদস্য মংবুসে রাখাইন জানান, এই ক্যাংটি সংস্কার হওয়ার পর থেকে প্রায় সময় মোবাইল, নগদ টাকা, মূল্যবান আসবাবপত্র চুরি হয়ে আসছিল। স্থানীয় ইউনিয়ন পরিষদে একাধিক বার সালিশ দেওয়া হলেও তথ্য প্রমাণের অভাবে চোর সনাক্ত করা সম্ভব হয়নি। তাই বিভিন্ন জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা, সুশীল সমাজের পরামর্শক্রমে গোপনে এই মন্দিরে সিসি টিভি স্থাপন করা হয়। অবশেষে এই চোর চুরি করতে এসে সিসি ফুটেজের সনাক্ত হয়ে গেল।
Teknaf Pic A 4 17 07 22 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এই ব্যাপারে হ্নীলা ইউপি চেয়ারম্যান রাশেদ মাহমুদ আলী জানান,মাদকসেবীদের দমন করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মতো কর্মকান্ড বন্ধ করে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষার জন্য আমরা সর্বদা সচেষ্ট।

রাখাইন সম্প্রদায়ের লোকজন ধর্মীয় প্রতিষ্ঠানে চুরি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষায় এসব চোরদের আইনের আওতায় আনার জন্য স্থানীয় জনপ্রতিনিধি এবং আইন-শৃংখলা বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন। #####