হুমায়ূন রশিদ : হ্নীলায় আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক ফাউন্ডেশনের ৪র্থতম ২দিনব্যাপী এতিহাসিক ইসলামী সম্মেলন আজ হতে শুরু হচ্ছে।
৪ জানুয়ারী উদ্বোধনী দিনে বাদে জোহর হতে হ্নীলা জামিয়া দারুস সুন্নাহ সংলগ্ন ময়দানে আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক ফাউন্ডেশনের ৪র্থতম ২দিনব্যাপী এতিহাসিক ইসলামী সম্মেলনের উদ্বোধনী দিনে দেশ-জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখবেন চট্টগ্রাম জিরি মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ মুহাম্মদ তৈয়ব, ঢাকা যাত্রা বাড়ির ইসলামিক একাডেমীর পরিচালক আল্লামা হেদায়ত উল্লাহ আযাদী, হ্নীলা জামিয়া দারুস সুন্নাহর ভারপ্রাপ্ত মুহতামিম মাওলানা মুফতি আলী আহমদ, উখিয়াস্থ ভালুকিয়ার মুঈনুল ইসলাম মাদ্রাসার পরিচালক মাওলানা রফিক উল্লাহ নুরী, কক্সবাজার হাশেমিয়া মাদ্রাসা জামে মসজিদেও খতিব মাওলানা আবু ইউছুপ।
২য় দিনে ৫ জানুয়ারী বাদে জোহর হতে বয়ান করবেন চট্টগ্রাম পটিয়া জামিয়া ইসলামিয়ার মুহতামিম ও শায়খুল হাদিস আল্লামা শাহ আব্দুল হালিম বুখারী, ঢাকা গুলশানের বায়তুর মামুর জামে মসজিদের খতিব আল্লামা হাফিজুর রহমান ছিদ্দিক (কুয়াকাটা), টেকনাফ জামিয়া ইসলামিয়ার শায়খুল হাদিস ও মুহতামিম আল্লামা মুফতি কিফায়াত উল্লাহ শফিক, রামু জোয়ারিয়ানালা মাদ্রাসার মুহাদ্দিস আল্লামা হাফেজ আব্দুল হক, চকরিয়া ইমাম বুখারী মাদ্রাসার পরিচালক আল্লামা আব্দুর রহিম বুখারীসহ দেশবরেণ্য উলামায়ে কেরামগণ।
দুইদিন ব্যাপী উক্ত ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলনে উপস্থিত হয়ে দ্বীনি গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে অবহিত হওয়ার জন্য সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষ আমন্ত্রণ জানিয়েছেন আল্লামা শাহ মুহাম্মদ ইসহাক (সদও সাহেব হুজুর রহ.) ফাউন্ডেশনের সম্মেলন বাস্তবায়ন কমিটি। #
