টেকনাফ সড়কে ইয়াবাসহ নারী আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

গিয়াস উদ্দিন ভূলু : টেকনাফ সড়কে অভিনব কায়দায় পাচারের সময় ইয়াবাসহ এক নারীকে আটক করেছে বিজিবি।
সুত্র জানায়,গত ২৫ নভেম্বর রাত সাড়ে ৯টায় টেকনাফ ২বিজিবি ব্যাটালিয়নের হোয়াইক্যং বিওপি চেকপোস্টের দায়িত্বরত জওয়ানেরা কক্সবাজারগামী একটি পালকী পরিবহনে সন্দেহভাজন ১টি ব্রিফকেট তল্লাশী করে ৫হাজার ৫শ ৫৬পিস ইয়াবাসহ হ্নীলা ফুলের ডেইল এলাকার ঠিকানাধারী জনৈক আব্দুস সালামের মেয়ে সুফাইয়া আক্তার (১৬) কে আটক করে। আটক নারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর উদ্ধারকৃত মাদকসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।
উল্লেখ্য,ইয়াবা চোরাকারবারীরা কৌশলে টাকার প্রলোভনে ফেলে শিশু-কিশোরীদের দিয়ে কৌশলে ইয়াবা পাচার করে আসছে। তদন্ত স্বাপেক্ষে এসব অপরাধীদের আইনের আওতায় আনার দাবী উঠেছে। ###