হ্নীলা দক্ষিণ লেদায় দূ/বৃ/র্ত্ত হা/ম/লা/য় আহত যুবক চিকিৎসাধীন ; বাড়িতে অ/স্ত্র দিয়ে ফাঁ/সা/নোর হু/ম/কি!

লেখক: বার্তা পরিবেশক :
প্রকাশ: ১০ মাস আগে

বার্তা পরিবেশক : হ্নীলা দক্ষিণ লেদায় মোবাইল ছিনিয়ে নেওয়ার সময় বাঁধা দেওয়ায় দূবৃর্ত্ত দল এক যুবককে কুপিয়ে রক্তাক্ত করায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এই বিষয়ে আইন-শৃংখলা বাহিনীর শরণাপন্ন হলে উল্টো বাড়িতে অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে বেড়াচ্ছে বলে অভিযোগ উঠছে।

হাসপাতালে চিকিৎসাধীন ভূলু জানান,গত ১২জুন বাদে এশা হ্নীলা দক্ষিণ লেদা কুব্বাইস্সা পাড়ার নুর মোহাম্মদের পুত্র জালাল,হায়দর আলীর পুত্র মোহাম্মদের নেতৃত্বে কয়েকজন যুবক রোহিঙ্গাসহ বিভিন্ন জনের নিকট হতে মোবাইল ও অন্যান্য মালামাল ছিনিয়ে নিচ্ছিল। এক রোহিঙ্গা যুবককে বেধঁড়ক মারধরে গুরুতর আহত করলে জয়নালের পুত্র মোরশেদ ওরফে ভূলু (১৭) প্রতিবন্ধকতা সৃষ্টি করলে হাতে থাকা কিরিচের কোপে মোরশেদের বাম কাঁধে বড় আকারে কেটে রক্তাক্ত হয়েছে। তাকে দ্রæত উদ্ধার করে টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়। অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালের জরুরী বিভাগে রেফার করা হয়। বর্তমানে সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
আহতের মা জানান, হামলাকারীরা আমার ছেলেকে কুপিয়ে ক্ষান্ত হয়নি বরং এখন বাড়িতে অবৈধ অস্ত্র দিয়ে মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দিয়ে আসছে। তারা সংঘবদ্ধ হওয়ায় আমরা এখন নিরুপায়।

কি কারণে এই যুবককে কুপিয়ে রক্তাক্ত করা হল তা জানতে অভিযুক্তদের নিকট জানার জন্য যোগাযোগের চেষ্টা করে না পাওয়ায় মূল ঘটনা সম্পর্কে বিশদভাবে জানা যায়নি।

স্থানীয় ইউপি মেম্বার নুরুল হুদার নিকট জানতে চাইলে তিনি বলেন,এই বিষয়ে আমি অবগত না। তবে খোঁজ-খবর নিয়ে দেখছি।

এলাকার সাধারণ মানুষ, আইন-শৃংখলা বিঘ্নকারী চিহ্নিত এসব অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবী জানিয়েছেন। ###