সংবাদ বিজ্ঞপ্তি : কক্সবাজারের রোহিঙ্গা অধ্যুষিত উখিয়া ও টেকনাফ উপজেলায় সম্প্রতি অপহরণ পরিস্থিতি উদ্বেগজনক হারে বাড়ছে। এই প্রেক্ষাপটে “উখিয়া ও টেকনাফে অপহরণ বন্ধে করণীয়” শীর্ষক এক আলোচনা সভার আয়োজন করে কোস্ট ফাউন্ডেশন ও ইউএনএইচসিআর।

২১ এপ্রিল (রোববার) সকাল ১১টা থেকে টেকনাফ উপজেলার হ্নীলা গার্লস হাই স্কুলের হলরুমে অনুষ্ঠিত হয় এই গুরুত্বপূর্ণ সভায় পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে উখিয়া ও টেকনাফে চলমান অপহরণ পরিস্থিতির চিত্র তুলে ধরেন কোস্ট ফাউন্ডেশনের কর্মকর্তা মোহাম্মদ আরিফ উল্লাহ। তিনি অপহরণের হার,ঝুঁকিপূর্ণ এলাকাসমূহ,অপহরণের পেছনে সক্রিয় চক্র এবং অপহৃতদের পরিণতি তুলে ধরেন।

আলোচনায় বক্তারা অপহরণের পেছনের কারণ বিশ্লেষণ করেন এবং হটস্পট চিহ্নিতকরণ, স্থানীয় জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দের সম্পৃক্ততা এবং সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন। এছাড়াও অপহরণ রোধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বিতভাবে কাজ করার তাগিদ দেওয়া হয়।

সভায় ইউএনএইচসিআর এর প্রতিনিধি জামাল উদ্দিন, কোস্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হ্নীলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোহাম্মদ আলী, উপজেলা জামায়াতের আমীর মৌলানা রফিক উল্লাহ,নয়াপাড়া হাইওয়ে পুলিশ কর্মকর্তা সুকান্ত চক্রবর্তী,কক্সবাজার জেলা প্রেসক্লাবের সভাপতি তৌহিদ বেলাল, মোহাম্মদ আলী, চেয়ারম্যান ভারপ্রাপ্ত, হ্নীলা ইউপির মহিলা মেম্বার নাসরিন পারভীন,রাহমা আক্তার, হোয়াইক্যং ইউপির জালাল আহমেদ মেম্বার, বাহারছড়া ইউপির ফরিদুল আলম মেম্বারসহ রাজনৈতিক ব্যক্তিত্ব, পিসিসি কমিটির সদস্য, সাংবাদিক এবং স্থানীয় যুব সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এই ধরনের উদ্যোগ এলাকার নিরাপত্তা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মত প্রকাশ করেন অংশগ্রহণকারীগণ।####
