নিসর্গ ক্লাব হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের কুদুম গুহা পরিদর্শন

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

নিজস্ব প্রতিনিধি :

নিসর্গ ক্লাব হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের ২২জন ছাত্রী হোয়াইক্যং কুদুম গুহা পরিদর্শন করেছে।

কোডেক কর্তৃক বাস্তবায়িত ইউএসএআইডি ন্যাচার এন্ড লাইফ প্রকপ্লের আওতায় বন ও জীব-বৈচিত্র সংরক্ষনে ছাত্রদের সচেতনতা বিষয়ক পাহাড়ে পরিভ্রমণের অংশ হিসাবে এ পরিদর্শন বলে জানা গেছে। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত ছাত্রীরা কুদুম গুহা পরিদর্শন এবং পরিবেশ ও জীব বৈচিত্র বিষয়ক জ্ঞান অর্জন করেন।

এসময় বন ও জীব-বৈচিত্র সংরক্ষনে সচেতনতা বিষয়ক পাহাড়ে পরিভ্রমণ ও জীববৈচিত্র্য নিয়ে বিশদ বর্ণনা ও সরেজমিনে ব্যাখ্যা করেন ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের সুশাসন ব্যবস্থাপক মোঃ কামরুল ইসলাম, উপ প্রকল্প পরিচালক নারায়ন চন্দ্র দাশ বিট বন কর্মকর্তা মাঈনউদ্দীন।
WhatsApp Image 2021 01 21 at 1.24.13 AM TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এছাড়াও পাহাড়ী পথ পরি ভ্রমন শেষে সকল ছাত্র ছাত্রীরা তাঁদের মনের অনুভূতি প্রকাশ করেন এবং বন ও পরিবেশ রক্ষায় ভূমিকা রাখবেন বলে অঙ্গীকার করেন।

উক্ত সচেতনতামূলক কর্মসূচীতে হোয়াইক্যং সহ- ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলমগীর চৌধুরী উপস্থিত সকল ছাত্রদের কে পড়ালেখার পাশাপাশি ভবিষ্যৎ সুনাগরিক হিসেবে গড়ে তুলতে বন, পরিবেশ ও জীব-বৈচিত্র রক্ষায় সচেতন থাকার অনুরোধ করেন।

প্রত্যেক ছাত্রীদের কে একটি করে দেশীয় প্রজাতির কাল জামের চারা বিতরণ করা হয়।

কর্মসূচীতে সার্বিক সহযোগিতা করেন হ্নীলা বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও ন্যাচার এন্ড লাইফ প্রকল্পের সাইট সমন্বয়কারী মোঃ শওকত ওসমান, সাইট ফ্যাসিলিটেটর নজরুল ইসলাম, এফও শহীদুল ইসলাম তুহিন।