টেকনাফে যৌথ অভিযানে অ*প*হৃ*ত ভিকটিম উদ্ধার ; অ*স্ত্র-বু*লে*ট*সহ গ্রেফতার-৩

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ২ years ago

ছৈয়দ করিম রণি : সীমান্ত উপজেলা টেকনাফে যৌথবাহিনী অভিযান চালিয়ে নরসিংদী জেলা হতে অপহৃত ভিকটিমকে উদ্ধারের পাশাপাশি দেশীয় অস্ত্র ও বুলেটসহ অপহরণকারী চক্রের হোতা ও তার দুই সহযোগীকে গ্রেফতার করে থানায় সোর্পদ করা হয়েছে।

সুত্র জানায়,গত ৭মার্চ রাতে টেকনাফের হোয়াইক্যং ইউপির ২নং ওয়ার্ড বালুখালী পাড়ায় বাংলাদেশ নৌবাহিনী-পুলিশ যৌথ হেলাল উদ্দিনের বাড়িতে যৌথ অভিযান চালিয়ে নরসিংদী জেলার মনোহরদি উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের হেতিমদি গ্রামের আরমান মিয়ার পুত্র অপহৃত আরেফুল ইসলাম শুভ (২৫) কে উদ্ধার করে। এরপর অপহরণ চক্রের মূল হোতা এবং কুখ্যাত মাদক ও অস্ত্র কারবারি মৃত আবুল কাসেমের পুত্র এবং ইয়াবা ও অপহরণ মামলার আসামী হেলাল উদ্দিন (৪৬),তার সহযোগী নাজির হোসেনের পুত্র আলতাস (৪৫) এবং ইকরামের পুত্র মুজিব (৪২) কে আটক করা হয়। এসময় আটক হেলাল উদ্দিনের বাড়ি ও পার্শ্ববর্তী এলাকায় তল্লাশি করে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় ৪টি আগ্নেয়াস্ত্র ৭ রাউন্ড তাজা বুলেট উদ্ধার করা হয়।

উল্লেখ্য,অপহরণের শিকার আরেফুল ইসলাম শুভ গত ৩মার্চ নরসিংদী হতে কাজের সন্ধানে টেকনাফ বাসিন্দা মজিবের নিকট আসে। মজিব তাকে কাজ না দিয়ে হেলাল উদ্দিনের আস্তানায় ১টি ঘরে তালাবদ্ধ করে রাখে। পরে চক্রটি অপহৃত ব্যক্তির পরিবারের নিকট ২লক্ষ ৮০হাজার টাকা মুক্তিপণ দাবী করে। আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে থানায় ইতিপূর্বে হত্যা,অপহরণ,মাদক,চোরাচালানসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।

যৌথ অভিযানের মিডিয়া সেল সুত্র জানায়,আটককৃতদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। ###