হ্নীলা একাডেমির এক যুগপূর্তিতে দুই বছরের জন্য নতুন কমিটি ; সভাপতি ইসমাঈল সাধারণ সম্পাদক মন্টি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ১ বছর আগে

বার্তা পরিবেশক : হ্নীলা ইউনিয়নের খেলাধূলার উন্নয়নসহ সামাজিক কর্মকান্ড ত্বরান্বিত করার লক্ষ্য নিয়ে গঠিত হ্নীলা একাডেমি এক যুগপূর্তি অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুনভাবে পথচলা শুরু করেছে। এই সংগঠনকে ঢেলে সাজানোর লক্ষ্যে দুই বছরের জন্য নতুন কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

২৫ফেব্রুয়ারী প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়,গতকাল ২৪ফেব্রুয়ারী রাতে হ্নীলা ষ্টেশনস্থ সংগঠনের নিজস্ব কার্যালয়ে এক যুগপূর্তি উপলক্ষ্যে কেক কেটে বর্ষপূর্তির অনুষ্ঠান পালন করা হয়। এসময় ক্লাবের উপদেষ্টা,পরিচালক,খেলোয়াড় এবং শুভাকাংখীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে ক্লাবের প্রধান উপদেষ্টা মোক্তার আহমদ দল্লা ও পরিচালক আনোয়ার হোসেন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই ক্লাবের উত্তরোত্তর সাফল্যবিবেচনায় ২০২৫-২০২৬ইং সালের জন্য মোহাম্মদ ইসমাঈলকে সভাপতি ও শরীফুল ইসলাম মন্টিকে সাধারণ সম্পাদক করে ২১সদস্যবিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

নবনির্বাচিত সভাপতি/সাধারণ সম্পাদকদ্বয় আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে ক্রীড়া উন্নয়নে ভূমিকা পালনকারী এই সংগঠনকে এগিয়ে নেওয়ার আশাবাদ ব্যক্ত করেন। ####