বাহারছড়ায় স্বেচ্ছাসেবক দলের ইফতার মাহফিলে শাহজাহান চৌধুরী ; এদেশের মানুষের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় ফ্যাসিবাদী সরকারকে বিদায় করতে হবে

লেখক: হুমায়ুন রশিদ
প্রকাশ: ৩ years ago

বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাহারছড়া ইউনিয়ন উত্তর-দক্ষিণ শাখার কর্মী সভা ও ইফতার মাহফিলে জেলা বিএনপি সভাপতি ও উখিয়া-টেকনাফের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী বলেছেন, দেশের মানুষ আজ বড় অসহায় অবস্থায় দিন-যাপন করছে। এদেশের সর্বস্তরের মানুষের নিরাপত্তা, ভাত ও ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে হলে ঈদের পর বিএনপির নেতৃত্বে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে ফ্যাসিবাদী আওয়ামী সরকার বিরোধী আন্দোলনে ঝাপিয়ে পড়তে হবে। কোন ধরনের মামলা-হামলা করে শহীদ জিয়ার সৈনিকদের দমানো যাবেনা। আগামীর দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে সরকার বিরোধী আন্দোলনে সাফল্য অর্জনের মাধ্যমে এদেশের সর্বস্তরের মানুষের মৌলিক অধিকার ফিরিয়ে আনা হবে বলে তিনি আশ্বাস দেন।
b 2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
১৯এপ্রিল বাহারছড়া চৌকিদার পাড়া ষ্টেশনে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বাহারছড়া ইউনিয়ন উত্তর-দক্ষিণ শাখার কর্মী সভা ও ইফতার মাহফিল টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট রশিদুল আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ওমর সাদেকের সঞ্চালনায় এবং বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের সিঃ সহসভাপতি আয়াত উল্লাহ খোমেনীর পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্যদিয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি ও কক্সবাজার-৪ আসনের সাবেক সাংসদ আলহাজ্ব শাহজাহান চৌধুরী। এতে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এডভোকেট মোহাম্মদ ইউনুছ, বিশেষ বক্তা ছিলেন কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সরওয়ার রোমন, বিশেষ অতিথির বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন,সিঃ সহ-সভাপতি মোহাম্মদ হাসেম সিআইপি,সিঃ যুগ্ন-সাধারণ সম্পাদক,মোহাম্মদ আলী মেম্বার, কক্সবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সিঃ যুগ্ম-আহবায়ক আবছার কামাল,যুগ্ন-আহবায়ক রাশেদুল হক রাশেদ, মোঃ রিজভী খান, আক্তার নুর, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা বিএনপির সাধারণ সম্পাদক সাবের আহমদ, বাহারছড়া দক্ষিণ শাখা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ আহমদ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন টেকনাফ উপজেলা যুবদলের সিঃ যুগ্ম-আহবায়ক জালাল উদ্দিন, টেকনাফ উপজেলা ছাত্রদলের আহবায়ক হারুন অর রশিদ,বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের আহবায়ক মোহাম্মদ সেলিম, বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক মুজিবুর রহমান বিপ্লব, বাহারছড়া ইউনিয়ন উত্তর বিএনপির সাংগঠনিক সম্পাদক বাহাদুর, সেন্টমার্টিন ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ নাসির উদ্দীন, টেকনাফ উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক বাহার সিকদার, টেকনাফ সরকারি কলেজ ছাত্রদলের আহবায়ক আতাউল্লাহ, টেকনাফ উপজেলা ছাত্রদলের সিঃ যুগ্ম-আহবায়ক তারেক আহমদ সাগর,বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সদস্য সচিব জয়নাল আবেদীন, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা যুবদলের সিঃ যুগ্ন-আহবায়ক মোহাম্মদ জুবায়ের, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক,কবির আহমেদ, বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক নবী সোবহান, বাহারছড়া ইউনিয়ন উত্তর যুবদলের যুগ্ম আহবায়ক সোহেল রানা, বাহারছড়া ইউনিয়ন উত্তর শাখা ছাত্রদলের আহবায়ক আব্দুল্লাহ কায়সার, টেকনাফ উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মোহাম্মদ রাসেল, বাহারছড়া ইউনিয়ন দক্ষিণ শাখা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব সৈয়দ আহমদ প্রমুখ।

বক্তারা আসন্ন পবিত্র ঈদুল ফিতরের পর সরকার বিরোধী আন্দোলনে সবাইকে অংশ-গ্রহণের আহবান জানিয়ে উপরোক্ত কথা বলেন। শেষে সারাদেশে সরকার বিরোধী আন্দোলনে অংশ-গ্রহণ করতে গিয়ে শহীদদের আতœার শান্তি এবং আহতদের সুস্থতাসহ দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাতের পর উপস্থিত সকলে ইফতারে মিলিত হয়। ###