নবদম্পতি দীপিকা-রণভীর শুভেচ্ছার জোয়ারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

টেকনাফ টুডে ডেস্ক : চার হাত এক হলো, বিবাহবন্ধনে আবদ্ধ হলেন বলিউডের দুই তারকা দীপিকা পাড়ুকন ও রণভীর সিং।

ইতালির ‘লেক কোমোতে’ কড়া নিরাপত্তা বলয়ে বুধবার দক্ষিণ ভারতীয় ‘কঙ্কিনি’ রীতিতে তাদের বিবাহ সম্পন্ন হয়।

পরে উত্তর ভারতীয় রীতিতে তাদের আবার বিয়ে হবে বলে জানা গেছে।

আগের দিন মেহেদী ও সংগীতের অনুষ্ঠান হয়।নিজের সিনেমা ‘গুন্ডা’র গান ‘তুনে মারি এন্ট্রি’র তালে তালে নাটকীয়ভাবে রণভীর ওই অনুষ্ঠানে এসেছিলেন বলে শোনা যায়।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গোটা বলিউড নবদম্পতিকে শুভেচ্ছা জানাচ্ছে।

যদিও সদ্য বিবাহিত এই দম্পতির কোনো ছবি এখনও সামাজিক যোগাযাগ মাধ্যমে পাওয়া যায়নি।

এ জুটি অতিথিদের আগে থেকেই বিয়ের অনুষ্ঠানের কোনো ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম আপলোড না করার অনুরোধ করেছেন বলে জানায় এনডিটিভি।

চলচ্চিত্র প্রযোজক করণ জোহর প্রথম নবদম্পতিকে শুভেচ্ছা জানিয়ে টুইটারে পোস্ট দেন।

“অত্যন্ত উজ্জ্বল এবং সুন্দর এক দম্পতি। ‘নজর উঠা লো’, দীপিকা পাড়ুকন ও রণভীর সিং ‘বাধাই হো’। দুজনের জন্য ভালোবাসা, আজীবন ভালোবাসায় ও সুখে থাকো।”