চকরিয়ায় ট্রাক্টরের নীচে চাপা পড়ে বড় ভাই নিহত ; ছোট ভাই আহত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

এম.জিয়াবুল হক : চকরিয়ায় জমিতে চাষ দিতে গিয়ে ট্রাক্টর গাড়ির নিচে চাপা পড়ে মোহাম্মদ জাহেদ (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এসময় তার ছোট ভাই মোহাম্মদ তৌহিদ (১৮) গুরুতর আহত হয়েছেন। তদমধ্যে আহত তৌহিদকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। শনিবার (৫ জুন) সকালে উপজেলার চিরিঙ্গা ইউনিয়নের সওদাগরঘোনা রাবার ড্যাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে। হতাহত দুইভাই ওই এলাকার জয়নাল আবেদীনের ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চকরিয়া উপজেলার চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জসিম উদ্দিন। তিনি বলেন, গতকাল সকালে ট্রাক্টরে ছড়ে দুই ভাইসহ ৪ জন মিলে জমি চাষ দিতে যাচ্ছিলেন। ওই সময় বৃষ্টির কারণে রাস্তা পিচ্ছিল হওয়া হঠাৎ সড়কের উপর ট্রাক্টর উল্টে যায়। এ সময় চালক ও অপর একজন লাফ দিয়ে বেঁচে গেলেও দুইভাই জাহেদ ও তৌহিদ ট্রাক্টরের নিচে চাপা পড়ে। পরে তাদেরকে স্থানীয় লোকজন উদ্ধার করলেও জাহেদ ঘটনাস্থলে মারা যায়। #