রোহিঙ্গা ক্যাম্প থেকে পাচারকালে সয়াবিন তেল ও চিনিসহ আটক-১

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিনিধি : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প হতে পাচারকালে সয়াবিন তেল ও চিনিসহ একজনকে গ্রেফতার করেছে ১৬ আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)। সে টেকনাফ উপজেলার পশ্চিম লেদা মৌলভী পাড়ার মৃত কামালের ছেলে।

বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টার দিকে জাদিমুড়া রোহিঙ্গা শিবিরে প্রবেশদ্বারে এই ঘটনা ঘটেছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএনের অধিনায়ক পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম।

তিনি জানান, বৃহস্পতিবার ভোর রাতে স্থানীয় এক ব্যক্তি টেকনাফে জাদিমুড়া রোহিঙ্গা ক্যাম্প থেকে সয়াবিন তেল ও চিনি সংগ্রহ করে অবৈধ মজুত করার উদ্দেশ্যে লেগুনায় করে নিয়ে যাওয়ার সময় ক্যাম্পের প্রবেশদ্বারে পুলিশী তল্লাশী চৌকিতে বৈধ কাগজ পত্র না থাকায় লেগুনাটিকে আটকিয়ে ২৪০ লিটার সয়াবিন তেল ও ২০০ কেজি চিনি জব্দ করা হয়।

যাচাই-বাচাই শেষে জব্দকৃত মালামালের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন এপিবিএন এর এই কর্মকর্তা।