হ্নীলা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের কাউন্সিল সম্পন্ন : দেলোয়ার সভাপতি এনাম সাঃ সম্পাদক ও কায়সার সাংগঠনিক সম্পাদক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

বার্তা পরিবেশক :: বাংলাদেশ ছাত্রলীগ হ্নীলা ৭নং ওয়ার্ড শাখার কাউন্সিল এবং সম্মেলন উৎসাহ-উদ্দীপনার মধ্যদিয়ে শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। এতে দেলোয়ার সভাপতি, এনাম সাঃ সম্পাদক ও কায়সার সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছে।
৩০ নভেম্বর বিকাল ৩টায় রঙ্গিখালী ফাজিল উলুম ডিগ্রী মাদ্রাসা হলরোমে বাংলাদেশ ছাত্রলীগ ৭নং ওয়ার্ড শাখার সম্মেলন ও কাউন্সিল ওয়ার্ড সভাপতি সালমানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সাধারণ সম্পাদক শাহরিয়ার শাকিলের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাষ্টার হেলাল উদ্দিন। সম্মেলন উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন শাখার সিনিয়র সহসভাপতি রাশেদ মালেক। বিশেষ াতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি গুরা মিয়া, ইউনিয়ন যুবলীগের সাবেক যুগ্নআহবায়ক বশির আহমদ, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হোসেন সোহেল, সাংগঠনিক সম্পাদক সাবের খান, উপশিক্ষা ও পাঠচক্র বিষয়ক সম্পাদক কফিল উদ্দিন। প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন ছাত্রলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ নুর কামাল।
এতে বক্তব্য রাখেন ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি হুমায়ুন কবির জয়, আব্দুল মোত্তালিব ফাহাদ, সাংগঠনিক সম্পাদক মোঃ হোছাইন, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, প্রচার সম্পাদক শেখ রাসেল, হ্নীলা হাইস্কুল শাখার সাধারণ সম্পাদক কামরুল ইসলাম রাজু। এছাড়া উপস্থিত ছিলেন রঙ্গিখালী মাদ্রাসা শাখার সিনিয়র সহসভাপতি জসিম উদ্দিন, সাধারণ সম্পাদক হেলাল উদ্দিন সাগর, জমিরিয়া মাদ্রাসার সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদের, ১নং ওয়ার্ডের সভাপতি জুসমান উদ্দিন সোহেল, ২নং ওয়ার্ড সাধারণ সম্পাদক মোঃ সায়েম, ৩নং ওয়ার্ড সাধারণ সম্পাদক শামসুদ্দিন শিহাব, ৪নং ওয়ার্ডের সভাপতি রহিম উদ্দিন, ৫নং ওয়ার্ড সভাপতি আলী মোহাম্মদ ফোরকান, সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল, ৮নং ওয়ার্ড সভাপতি মোঃ আমিন, সাধারণ সম্পাদক মোঃ রিদুওয়ান, ৯নং ওয়ার্ড সভাপতি মিজানুর রহমান প্রমুখ।
১ম অধিবেশন শেষে ইউনিয়ন ছাত্রলীগের সিনিয়র সহসভাপতি রাশেদ মালেকের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাফেজ নুর কামালের পরিচালনায় কাউন্সিল অধিবেশন শুরু হয়। এতে উপস্থিত সকলের সম্মতিক্রমে দেলোয়ার হোসাইন সভাপতি, মোঃ এনাম সাধারণ সম্পাদক ও কায়সার উদ্দিনকে সাংগঠনিক সম্পাদক করে হ্নীলা ৭নং ওয়ার্ড ছাত্রলীগের কমিটি গঠিত হয়।