এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়া উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া বনাঞ্চলের ভেতর থেকে আনুমানিক ৩৫বছর বয়সের অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকাল চারটার দিকে স্থানীয় কাঠুরিয়াদের দেয়া খবরের ভিত্তিতে থানা পুলিশের একটিদল কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের পাশের বনাঞ্চল থেকে লাশটি উদ্ধার করেন।
ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই যুবককে স্বাসরোধে কিংবা পিটিয়ে হত্যার পর বনাঞ্চলের ভেতরে ফেলে চলে যায়। লাশটি উদ্ধারের সময় শরীরের বিভিন্ন অংশে পিপাড়ার কামড়, মাথার পাশে ও কোমরে আঘাতের চিহৃ রয়েছে বলে জানিয়েছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গতকাল বৃহস্পতিবার বিকালে স্থানীয় কাঠুরিয়ার মাধ্যমে বনাঞ্চলের ভেতরে একটি লাশ পড়ে থাকতে দেখে জনপ্রতিনিধিরা আমাকে জানায়। পরে বিকাল আনুমানিক চারটার দিকে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে লাশটি উদ্ধার করা হয়েছে। ওসি বলেন, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫বছর হবে। লাশটি উদ্ধারের সময় তাঁর শরীরে পিপাড়ার কামড় ও মাথার পাশে এবং কোমড়ে আঘাতের চিহৃ রয়েছে। ধারণা করা হচ্ছে, কে বা কারা ওই যুবককে শ^াসরোধে হত্যার পর চকরিয়া উপজেলার খুটাখালীস্থ মেধাকচ্ছপিয়া ঢালার অদুরে বনাঞ্চলের ভেতরে ফেলে চলে যায়।
ওসি বখতিয়ার চৌধুরী বলেন, লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য গতকাল রাতে কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার ব্যাপারে ক্লু উৎঘাটন ও নিহতের পরিচয় সনাক্ত করতে চেষ্ঠা চলছে।
