বার্তা পরিবেশক : বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার পক্ষ থেকে জেলা বিএনপি সভাপতি, জেলা যুবদল ও টেকনাফ উপজেলা যুবদল নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে স্বাগত মিছিল ও পথসভার আয়োজন করা হয়েছে।
২০নভেম্বর (শনিবার) বিকাল সাড়ে ৪টায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখার অস্থায়ী কার্যালয় হতে এক স্বাগত মিছিল বের হয়ে হ্নীলা বাস ষ্টেশনের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে চৌরাস্তা মোড়ে এক পথসভা নবগঠিত হ্নীলা দক্ষিণ শাখা যুবদলের আহবায়ক সেলিম সর্দারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। সিনিয়র যুগ্নআহবায়ক মোহাম্মদ আলমের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপি নেতা হেলাল উদ্দিন, দক্ষিণ শাখা যুবদলের যুগ্নআহবায়ক নুর হোসেন পুতু, জলাল উদ্দিন, জালাল উদ্দিন, সদস্য ফিরোজ মিয়া, মোহাম্মদ ইউনুছ, এনামুল হক, আবুল হোসেন, আনোয়ার, আব্দুর রহিম, নজরুল, আব্দুর রহিম-২, মোঃ ইউনুছ, হামিদ হোসাইন, রবিউল আলম, মোঃ সাদেক, আয়াজ, এনাম প্রমুখ।
এতে বক্তারা হ্নীলা ইউনিয়ন দক্ষিণ শাখা যুবদলের নেতৃত্বে যোগ্য নেতৃবৃন্দকে পদায়ন করায় জেলা বিএনপি সভাপতি ও সাবেক সাংসদ আলহাজ¦ শাহজাহান চৌধুরী, জেলা যুবদলের সভাপতি এডভোকেট ছৈয়দ আহমদ উজ্জ্বল, সাধারণ সম্পাদক সাবেক প্যানেল মেয়র জিসান উদ্দিন জিসান, সাংগঠনিক সম্পাদক আমির আলী, টেকনাফ উপজেলা বিএনপির সভাপতির সভাপতি এডভোকেট হাসান ছিদ্দিকী, সাধারণ সম্পাদক শাহাদাত হোছাইন, সাংগঠনিক সম্পাদক এডভোকেট সেলিমুল মোস্তফা, উপজেলা যুবদলের আহবায়ক মোঃ কাইয়ুম, সদস্য সচিব জুনায়েদ আলী চৌধুরীসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে আন্তরিক অভিনন্দন জানান।
এছাড়া বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য ªæত বিদেশ পাঠাতে পদক্ষেপ গ্রহণের জন্য সরকারের আন্তরিক সহায়তা কামনা করেন।
