হ্নীলায় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলায় জাতীয় ম্যালেরিয়া নির্মূল কর্মসূচীর আওতায় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে। এতে ম্যালেরিয়া সংক্রমণ শূন্যের কোঠায় নেমে আনার জন্য অংশ-গ্রহণকারীসহ সর্বস্তরের জনসাধারণের সর্তকতা ও সচেতনতা বৃদ্ধিও উপর গুরুত্বারোপ করা হয়।

২৭মে সকাল সাড়ে ১০টায় হ্নীলা মৌলভী বাজার নিম্ম মাধ্যমিক বিদ্যালয় হলরোমে একলাবের (এ্যালায়েন্স ফর কো-অপারেশন এন্ড লিগ্যাল এইড বাংলাদেশ) উদ্যোগে উপজেলা স্বাস্থ্য বিভাগ এবং ব্র্যাকের সহায়তায় ম্যালেরিয়া প্রতিরোধ ও নিয়ন্ত্রণ বিষয়ক ওরিয়েন্টেশন স্কুলের প্রধান শিক্ষক মোহাম্মদ হোছাইনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

2 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর

একলাবের উপজেলা ম্যানেজার জিয়াউল হক সরকারের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলী আকবর পাড়া কমিউনিটি ক্লিনিকের চিকিৎসক আহাদ আলী তালুকদার। অন্যান্যদের মধ্যে স্বাস্থ্যকর্মী এডি হাসান টিটু ও সিরাজুল ইসলাম সিরাজসহ গণ্যমান্য ব্যক্তি ও মাঠ কর্মীরা উপস্থিত ছিলেন।

3 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
এতে এই সংস্থাটি ২০০৮ সাল থেকে অদ্যবধি সরকারের সাথে সমন্বয় করে ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করার সাফল্যের চিত্র তুলে ধরেন। অত্র উপজেলায় বর্তমানে একটি পৌরসভা ও ৬টি ইউনিয়নের ৩লাখ ৩৫হাজারের অধিক জনসাধারণের ম্যালেরিয়া প্রতিরোধে কাজ করে যাচ্ছে। এর সুফল হিসেবে পুরো উপজেলায় এখন ৪/৫জন ম্যালেরিয়া রোগী পাওয়া যাচ্ছে। তাদের চিকিৎসা ও পরামর্শ দেওয়া হচ্ছে। মুলত রোহিঙ্গা জনগোষ্ঠী এবং পার্বত্য এলাকায় আসা-যাওয়া করা লোকজনের কারণে এই রোগটি টেকনাফে এখনো রয়ে গেছে। আমরা এই টেকনাফকে ম্যালেরিয়ামুক্ত তথা শূণ্যের কোঠায় আনতে কাজ করে যাচ্ছি। এই প্রকল্পের সাফল্য অর্জনে আপনারা অতীতে যেমন আন্তরিকতার সাথে এগিয়ে এসেছেন এখন শূন্যের কোঠায় আনতে সকলের আন্তরিক সহায়তা কামনা করেন। ###