করোনা ভাইরাসের কারণে দেশব্যাপী সৃষ্ট পরিস্থিতিতে নিজের নির্বাচনী এলাকায় কেউ খাদ্য সংকটে পড়লে ফোন করতে বলেছেন সাবরাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর হোসেন। শনিবার দুপুরে নিজের ব্যবহৃত ফেইসবুক আইডিতে তিনি একটি স্ট্যাটাস দিয়েছেন।পাঠকের সুবিধার্থে নুর হোসেন চেয়ারম্যানের স্টাটাসটি হুবুহু তুলে ধরা হলো – “বাসায় খাবার না থাকলে অামার নাম্বারে(01819031502) ফোন করুন,বাসায় খাবার পৌঁছে দেওয়া হবে।দিন দিন অামাদের দেশে করোনা ভাইরাস অাক্রান্ত রোগী বৃদ্ধি পাচ্ছে।অাপনারা বাসায় অবস্থান করুন।অপ্রয়োজনে রাস্তা ঘাটে অাড্ডা ও ঘুরাঘুরি বন্ধ করুন। জরুরী প্রয়োজনে বাসার বাইরে অাসতে হলে মুখে মাস্ক লাগাবেন।
সামাজিক দুরত্ব বজায় রাখুন।বারবার সাবান দিয়ে হাত ধৌত করুন।নিজে সচেতন হউন এবং অন্যকে সচেতন করুন।ইনশাআল্লাহ এই করোনা ভাইরাস থেকে অাল্লাহ অামাদের মুক্তি দিবে।”
যারা অভাবে আছে তাদের হয়তো স্মার্ট ফোন নাও থাকতে পারে। তাই এলাকায় যারা আছেন তাদের অনুরোধ করবো আপনার আশপাশের পরিবারগুলোর খোঁজ নিন। নিজে আর্থিক বা পণ্য দিয়ে সাহায্য করতে না পারলেও যারা দিচ্ছে তাদের গুলো সঠিক মানুষের হাতে পৌছানোর ব্যবস্থা করুন।
আল্লাহ সবাই কে উত্তম প্রতিদান দিন। আমিন।
নুর হোসেন চেয়ারম্যানের এমন উদ্যোগকে ধন্যবাদ জানিয়ে দেশে বিদেশে অবস্থানরত অনেকে স্ট্যাটাসে কমেন্ট করেছেন এবং শেয়ার করেছেন।সাইফুল ইসলাম নামে একজন লিখেছেন, নিশ্চয় একটি মহৎ উদ্দ্যোগ। আখিরাতে ফল পাবেন।আর বেঁচে থাকলে দুনিয়াতে সম্মান পাবেন।
মোঃ ফারুক জামসেদ নামে একজন লিখেছেন,এই করুণ অবস্থা অসহায় মানুষের পাশে দাড়ানো মহৎপ্রাণ। আপনার এই উদ্যোগ কে আমাদেরকে ভবিষ্যৎ প্রেরনা জোগাবে। আল্লাহ আপনাকে নেক হায়াত দান করুক।
