অনেক উপকারিতা রসুনের

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৭ years ago

টেকনাফ টুডে ডেস্ক : হুট করেই ঠাণ্ডা পড়েছে, এখন জ্বর-সর্দি-কাশি হওয়া খুবই স্বাভাবিক একটা ব্যাপার। বিশেষ করে শিশুদের ক্ষেত্রে তো আরও বেশি। ছোট শিশুদের খুব বেশি ওষুধ খাওয়ানো যায় না। তারা খেতে চায় না আর খাওয়ানো উচিতও নয়। জেনে নিন রসুনের ব্যবহারে এমন কিছু টিপস, যেটা অসুখগুলো কমাতে সহায়ক হবে। তবে শুধু ছোটদের নয়, কাজে আসবে বড়দেরও।

খেতে হবে রসুন : চটজলদি সর্দি-কাশি-জ্বর কমাতে রসুন খাওয়ার কোনো বিকল্প নেই। তবে কাঁচা নয়, অবশ্যই রান্না করে। রসুনের অ্যান্টিসেপটিক গুণ এসব অসুখের সঙ্গে লড়াই করতে সক্ষম। শরীর থেকে দূষিত টক্সিক উপাদান অপসারণ করতে ও ঝটপট জ্বর কমাতে সাহায্য করে।

সর্দি-কাশি বা জ্বরে খাবারে রসুনের ব্যবহার বাড়িয়ে দিন। বড়রা ডালে বা তরকারির সঙ্গে আস্ত রসুন দিয়েই খেয়ে ফেলতে পারেন। শিশুদের তৈরি করে দিতে পারেন গারলিক স্যুপ। যদি তারা গারলিক স্যুপ খেতে না চায়, তা হলে চিকেন স্যুপেই ৬/৭ কোয়া রসুন জ্বাল দিন মিনিট দশেক। তারপর রসুনের ওপরের ছাল তুলে ফেলে খেতে দিন।

রসুনের তেল : সর্দি-কাশি-জ্বর কমাতে রসুনের তেলও উপকারী। সাধারণ সয়াবিন বা অলিভ অয়েল নিন। এতে কয়েক টুকরো রসুন হালকা লাল হওয়া পর্যন্ত ভেজে নিন। চাইলে দোকান থেকেও কিনতে পারেন। এ তেল খাবারে, স্যুপে, রান্নায় ব্যবহার করুন। হালকা গরম করে শিশুদের বুকে মালিশ করে দিতে পারেন। শীতের অসুখ দ্রুত পালাবে।

লেখক : বিশিষ্ট হারবাল

গবেষক ও চিকিৎসক। ০১৯১১৩৮৬৬১৭, ০১৬৭০৬৬৬৫৯৫