হ্নীলায় পূর্ব শত্রুতার জেরধরে অর্তকিত হামলায় এক ব্যক্তি মৃত্যুর মুখে!

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

বিশেষ প্রতিবেদক : হ্নীলায় এক বাজারে এসে জমিজমা ও মামলা বিরোধের জেরধরে প্রতিপক্ষ চিহ্নিত সন্ত্রাসীদের এলোপাতাড়ি কিরিচের কুপে এক ব্যক্তি গুরুতর আহত হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে লড়ছে। প্রকাশ্য দিনের বেলায় এই ধরনের সন্ত্রাসী কর্মকান্ডে জনমনে ক্ষুদ্ধ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে।

জানা যায়,৩রা ফেব্রæয়ারী বিকাল সোয়া ৪টারদিকে হ্নীলা মৌলভী বাজারের কোনা পাড়ার মৃত ছিদ্দিক আহমদের পুত্র ভূলু মিয়া (৩৫) বাজার করতে মৌলভী বাজার ষ্টেশনে আছে। এসময় জমিজমা ও মামলা-মোকর্দ্দমা বিরোধের জেরধরে ওৎপেতে থাকা ক্রসফায়ারে নিহত সোলতান আহমদ ওরফে চামড়া বাদশার পুত্র আনোয়ার হোছন ও জাহেদ হোছনের নেতৃত্বে একটি গ্রুপ কিরিচ নিয়ে এসে এলোপাতাড়ি কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে বীরদর্পে বাড়িতে চলে যায়। পরে উপস্থিত লোকজন ও স্বজনেরা এসে রক্তাক্ত ভূলুকে উদ্ধার করে চিকিৎসার জন্য টেকনাফ উপজেলা সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। সেখানে চিকিৎসা দেওয়ার পর অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার সদর হাসপাতালে রেফার করে।
M 2 1 TEKNAF TODAY - সীমান্তের সর্বশেষ খবর
স্থানীয় ইউপি মেম্বার বেলাল উদ্দিন এই ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুরুতর আহত ব্যক্তিকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তবে আহত পক্ষের লোকজন এই ব্যাপারে একটি মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানান।

উল্লেখ্য, এই দুপক্ষের মধ্যে মৎস্যঘেঁরের জমি দখল-বেদখল নিয়ে মারামারী, মামলা মোকর্দ্দমা চলে আসছে। হয়তো এই ঘটনার জেরধরে বাজারে বাজার করতে আসা ব্যক্তির উপর স্বশস্ত্র সন্ত্রাসী হামলা চালিয়ে প্রাণনাশের চেষ্টা চালিয়েছে। ন্যাক্কারজনক এই ঘটনায় জড়িতদের দ্রæত আইনের আওতায় এনে দ্রুত শাস্তি নিশ্চিত করার দাবী জানানো হয়। ##