টেকনাফে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শনে এডিবি কান্ট্রি ডিরেক্টর

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

ফরিদুল আলম : টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট পরিদর্শন করেছেন এডিবি (এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক) কান্ট্রি ডিরেক্টরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল।
সুত্র জানায়, ১৭নভেম্বর (বুধবার) সকাল পৌনে ১০টারদিকে এডিবির কান্ট্রি ডিরেক্টর এডিমন জিনথিংয়ের নেতৃত্বে ৮সদস্যের প্রতিনিধি দল টেকনাফের ২৬নং শালবাগান ক্যাম্পের ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান এন্ড সার্ফেস ওয়াটার রিজারভেশন এলাকা ঘুরে ফিরে দেখেন। এই প্রকল্পে দায়িত্বরত উর্ধ্বতন কর্মকর্তাদেন সাথে কৌশল বিনিময় এবং শলা-পরামর্শ প্রদান করেন। রোগ-ব্যাধির হাত থেকে রেহায় পেতে স্বচ্ছ এবং নিরাপদ পানি পানের উপর গুরুত্বারোপ করেন। এরপর তিনি দুপুরের দিকে ফিরে যান। ###