হ্নীলায় যুবনেতা হামিদ হোছাইনের মায়ের মৃত্যুতে কর্মচারী ঐক্য পরিষদের শোক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : হ্নীলায় যুবনেতা হামিদ হোছাইনের মায়ের মৃত্যুতে হ্নীলা কর্মচারী ঐক্য পরিষদ গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।
১৫ডিসেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৮টায় হ্নীলা ষ্টেশনস্থ পশ্চিম পাড়ার মরহুম ছৈয়দ আহমদের সহধর্মিনী, যুবনেতা হামিদ হোছাইন ও নুর মোহাম্মদের গর্ভধারণী মা তম্বিয়া খাতুন (৬৩) বার্ধক্যজনিত রোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি ৩ ছেলে, ২ মেয়ে, নাত-নাতিনী, আতœীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বাদে জোহর হ্নীলা আল জামেয়া দারুস সুন্নাহ মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে স্থানীয় গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হয়।
এদিকে হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের শুভাকাংখী হামিদ হোছাইনের মায়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করে বিবৃতি দিয়েছেন হ্নীলা বাজার কর্মচারী ঐক্য পরিষদের প্রধান উপদেষ্টা মুহাম্মদ জাহাঙ্গীর আলম, সদস্য নজির আহমদ, রশিদ আহমদ, কবির হোছন, আব্দুর রহিম, আজাদ, আব্দুল আমিন, মোঃ শাহজাহান, ইসহাক, সভাপতি-মোহাম্মদ রফিক, সাধারণ সম্পাদক মোঃ তারেক, সাংগঠনিক সম্পাদক মাঈন উদ্দিন, অর্থ সম্পাদক মোহাম্মদ ইসমাঈল ও ক্রীড়া সম্পাদক মজিবুর রহমান পুতিয়াসহ সংগঠনের সর্বস্তরের সদস্যরা। ###