মুহাম্মদ জাহাঙ্গীর আলম : হ্নীলায় জমি বিরোধের জেরধরে দু‘পক্ষের দখল-জবর দখলের ঘটনায় এক নিরীহ ব্যক্তির বসত-বাড়ি ভাংচুর ও মহিলাদের উপর হামলার ঘটনা ঘটেছে। এই ব্যাপারে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
সুত্রে জানা যায়, গত ১৮ আগষ্ট সকাল ১০টায় উপজেলার হ্নীলা পশ্চিম সিকদার পাড়ার মৃত উলা মিয়ার পুত্র আব্দুস সালাম (৪০), মৃত ছিদ্দিক আহমদের পুত্র আব্দু শুক্কুর (৩৪), আব্দুস সাত্তার (২৭), মৃত উলা মিয়ার পুত্র আবু তালেব (৫৪), আবুল কালাম (৪৮), মৃত ইন্না আমিনের পুত্র জালাল আহমদ (৪২), মোঃ আলী (৪০), জালাল আহমদের পুত্র লুৎফুর রহমান (১৮) ও মোঃ আলীর পুত্র খাইরুল আমিন (১৮) সহ ১৫/১৬ জনের একটি গ্রæপ শত্রæতার জেরধরে প্রতিপক্ষের লোকজনকে ধাওয়া করে। তারা পালিয়ে আমার বাড়িতে আশ্রয় নিয়েছে মর্মে ১নং বিবাদীর নির্দেশে মৃত রশিদ আহমদের পুত্র সিরাজুল ইসলাম (৪০) এর ২টি বসত-বাড়ি কূপিয়ে তছনছ করে দেয়। এসময় বাড়িতে থাকা মেয়ে নুর জাহান (২৮) ও স্ত্রী মাবিয়া খাতুন (৫৫) বাঁধা দিলে তাদের মারধর করে এবং চুঁলের মুঠি ধরে গলায় থাকা ১ভরি ওজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেয়। বসত-বাড়ি ও স্বর্ণালংকারে প্রায় লক্ষ টাকার ক্ষয়ক্ষতি সাধিত হয়। এই ব্যাপারে উপরোক্ত আসামীদের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।
এদিকে উক্ত এলাকায় জমি বিরোধ, মাদক চোরাচালানসহ বিভিন্ন ইস্যু নিয়ে অবৈধ অস্ত্রের মহড়ায় সাধারণ মানুষ উদ্বিগ্ন রয়েছে বলে স্থানীয় লোকজনের অভিযোগ। এসময় কঠোর হাতে দমনে আইন প্রয়োগকারী সংস্থার কঠোর হস্তক্ষেপ দরকার বলে মনে করেন।
