নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়নে এখন থেকে সকলধরণের মাদক বেচাকেনা, সেবন, জুয়ার আসর বসানো, এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধমুলক কর্মকাÐ নিষিদ্ধ ঘোষনা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী। তিনি ঘোষনা দিয়েছেন, যারা অতীতে এসব অপরাধকর্মে জড়িত ছিলেন, সময় থাকতে ভালো হয়ে যান, সুন্দর পরিবেশে ফিরে আসুন, নতুন করে জীবন গড়–ন। অন্যথায় যারা ঘোষনার দেয়ার পরও এইধরণের অপরাধমুলক কাজে জড়িত থাকবেন, প্রমাণ পেলে কাউকে ছাড় দেওয়া হবেনা।
সাহারবিল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী বলেন, সারাদেশে পুলিশ বাহিনীর উদ্যোগে বিট পুলিশিং কার্যক্রম চলমান। এই কার্যক্রমের অংশ হিসেবে কক্সবাজারের মান্যবর পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান এর অনুপ্রেরণায় তিনি অপরাধপ্রবণতা মুক্ত আদর্শ সাহারবিল ইউনিয়ন গড়ার উদ্যোগ নিয়েছেন। এরই আলোকে প্রথমে তিনি ইউনিয়নবাসির সার্বিক সহযোগিতা চেয়ে যারা অতীতে সকলধরণের মাদক বেচাকেনা, সেবন, জুয়ার আসর বসানো, এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধমুলক কর্মকাÐে জড়িত আছে সবাইকে সর্তকতা দিয়েছেন। এরই অংশ হিসেবে এখন থেকে সাহারবিল ইউনিয়নে সকলধরণের মাদক বেচাকেনা, সেবন, জুয়ার আসর বসানো, এলাকায় চুরি ছিনতাইসহ অপরাধমুলক কর্মকাÐ নিষিদ্ধ ঘোষনা করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী।
ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী গত ২ মার্চ তাঁর ফেসবুক পাতায় লিখেছেন, প্রিয় সাহারবিল ইউনিয়ন বাসী আসলামু আলাইকুম। সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এখন থেকে মসজিদে আযানের ৫ মিনিট আগে থেকে সকল বাজার ও পাড়ার দোকানে টিভি ও সাউন্ড সিস্টেম পবিত্র নামাজ শেষ না হওয়া পর্যন্ত বন্ধ থাকবে।
স্মার্ট মোবাইলে ফ্রী ফায়ার গেমস, ও লুডু খেলা(ছক্কা), কেরাম খেলা, ফ্লাস ও তাস খেলা, দোকানে অযথা আড্ডা দেওয়া, টিভি ও খেলার মাঠে ক্রিকেট ও ফুটবল খেলায় বাজি-ধরা সহ সকলধরণের জুয়া খেলা, মদ- গাজা, ইয়াবা সহ সকলপ্রকারের মাদক সেবন ও বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হল। এমনকি সামাজিক যোগাযোগ মাধ্যমে যে কোন ধরণের খারাপ ও উষ্কানিমূলক লেখালেখি এবং অনৈতিক ও অসামাজিক কার্যকলাপ থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হল।
ইউপি চেয়ারম্যান নবী হোছাইন চৌধুরী উল্লেখিত অপরাধমুলক কাজ থেকে সবাইকে বিরত থাকার আহবান জানিয়ে সাহারবিল ইউনিয়ন বাসির সহযোগিতা প্রত্যাশা করেছেন। তিনি বলেন, ঘোষনার পর থেকে কেউ উল্লেখিত অপরাধে অভিযুক্ত হবেন তাদেরকে আইনের মাধ্যমে কঠোরভাবে দমন এবং প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। ##
