হেলাল উদ্দিন ; টেকনাফে খতমে কোরআন,দোয়া মাহফিল ও আলোচনা সভার মাধ্যমে হ্নীলায় ইউনিয়ন ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। ১ এপ্রিল সকালে ইউনিয়ন ব্যাংকের ৬ষ্ঠ প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষ্যে হ্নীলা শাখা মিলনায়তনে ব্যবস্থাপক মোঃ হানিফের সভাপতিত্বে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। শাখা সহ-ব্যবস্থাপক
সাইফুল মান্নান এর পরিচালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টেকনাফ উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস-চেয়ারম্যান মাও: ফেরদৌস আহমদ জমিরী। এসময় উপস্থিত ছিলেন, ইউপি সদস্য হোসাইন আহমদ মেম্বার, হ্নীলা জামেয়া দারুসুন্না মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক আলী আহমদ, হ্নীলা নাফ মেরিট মাল্টিমিডিয়া স্কুলের অধ্যক্ষ সাংবাদিক মমতাজুল ইসলাম মনু, রাজনীতিবিদ মাস্টার রশিদ আহমদ, মাদ্রাসা শিক্ষক কবির সিদ্দিকী, সমাজ সেবক আব্দুল খালেক, ব্যাংকের গ্রাহক, স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী আব্বাস উদ্দিন, আব্দুল আজিজসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শাখা ব্যবস্থাপক মোঃ হানিফ জানান, এই ব্যাংক প্রতিষ্ঠাকাল থেকে সর্বোচ্চ গ্রাহক সেবা দিয়ে আসছি। ইউনিয়ন ব্যাংক হ্নীলা শাখা মাত্র ২৫০জন গ্রাহক নিয়ে যাত্রা শুরু করেছিল। ৪ বছরের মাথায় এখন গ্রাহক সংখ্যা প্রায় ৭ হাজার ছাড়িয়ে গেছে। এই ব্যাংক যতই বন্ধুর পথ অতিক্রম করতে হোকনা কেন গ্রাহক সেবা প্রদান থেকে কখনো পিছপা হবেনা। তাই আমরা আশা করব আপনারাই সর্বদা আমাদের পাশে থেকে কোম্পানী থেকে প্রদত্ত সেবা সমুহ গ্রহণ করবেন।
