মুহাম্মদ জাহাঙ্গীর আলম : প্রবাল দ্বীপ সেন্টমার্টিন সংলগ্ন সাগরে কোস্টগার্ড জওয়ানেরা অভিযান চালিয়ে ভাসমান অবস্থায় ৭লাখ ৮০হাজার পিস ইয়াবার চালান জব্দ করেছে।
সুত্র জানায়, গত ১২ নভেম্বর সন্ধ্যা সাড়ে ৬টারদিকে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ-পূর্ব জোনের বিসিজি স্টেশন টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক বড় ধরনের মাদকের চালান পাচারের গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ টহল দল নিয়ে সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সাগরে অভিযানে যায়। এসময় সন্দেহভাজন একটি বোটকে দাড়ানোর জন্য চ্যালেঞ্জ করে। তারা কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে দিক পরিবর্তন করে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন বোটটিকে ধরার জন্য ধাওয়া করে কাছাকাছি গেলে ৪টি বাদামী রংয়ের প্লাষ্টিকের বস্তা বোট থেকে সমূেেদ্র ফেলে দিয়ে মায়ানমার সিমান্তের দিকে পালিয়ে যায়। পরে কোস্টগার্ড সদস্যগণ সাগর থেকে ভাসমান অবস্থায় বস্তা ৪টি উদ্ধার করে কোস্টগার্ড ষ্টেশনে নিয়ে গণনা করে ৭লক্ষ ৮০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।
এই ব্যাপারে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ (বিএন) খন্দকার মুনিফ তকি জানান,জব্দকৃত ইয়াবা পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করার প্রক্রিয়া চলছে। ###
