প্রেস বিজ্ঞপ্তি : কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বিজ্ঞ এডভোকেট অরূপ বড়–য়া তপু এর মাতা প্রিপ্যার্যাটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষিকা অপর্ণা বড়ুয়া গতকাল ৮ ডিসেম্বর মঙ্গলবার, সন্ধ্যা ৭.৩০ ঘটিকার সময় কক্সবাজার সদর হাসপাতালে বার্ধক্যজনিত কারণে পরলোক গমন করেন। পরলোক গমনকালে তাঁর বয়স হয়েছিল ৬৮ বছর। এসময় তিনি ৩ পুত্র, ২ কন্যা, নাতি-নাতনীসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে যান।
আজ ৯ ডিসেম্বর’২০২০ খ্রি: বুধবার, ১.৩০ ঘটিকার সময় তাঁর নিজ বাড়ীতে (সদর মডেল থানার পিছন রোড) ধর্মীয় অনুষ্ঠান শেষে কেন্দ্রীয় শশ্মানে শেষ কৃতানুষ্ঠান সম্পন্ন করা হবে।
কক্সবাজার জেলা আইনজীবী সমিতির সিনিয়র সদস্য, বিজ্ঞ এডভোকেট অরূপ বড়ূয়া তপু এর মাতা প্রিপ্যার্যাটরী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাাপ্ত শিক্ষিকা অপর্ণা বড়ুয়া এর মৃত্যুতে কক্সবাজার জেলা আইনজীবী সমিতির পক্ষে সভাপতি জনাব এডভোকেট আ.জ.ম মঈন উদ্দীন ও সাধারণ সম্পাদক জনাব এডভোকেট জিয়া উদ্দিন আহমদ গভীর শোক প্রকাশ করেছেন এবং প্রয়াতের প্রতি শান্তি ও সদগতি কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।
(জিয়া উদ্দিন আহমদ)
এডভোকেট
সাধারণ সম্পাদক
জেলা আইনজীবী সমিতি, কক্সবাজার।
