হ্নীলায় আহত ফরিদ হাসপাতালে এবং অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে শীর্ষক সংবাদের ব্যাখ্যা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

বার্তা পরিবেশক : গত ১৪ জুন প্রকাশিত “ হ্নীলায় সন্ত্রাসী হামলায় পঙ্গু হতে যাওয়া ফরিদ হাসপাতালে কাতরালেও অপরাধীরা ধরা-ছোঁয়ার বাইরে! ” শীর্ষক বানোয়াট সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। যা এলাকার একটি চিহ্নিত ইয়াবা কারবারী এবং প্রভাবশালী কর্তৃক নিজেদের অপকর্ম ধামা-চাপা দেওয়ার জন্য অপকৌশল মাত্র। প্রকৃত ঘটনা এলাকাবাসী অবগত রয়েছেন তা সত্বেও আপনাদের সদয় অবগতির জন্য তুলে ধরা হল।

গত ১১জুন রাত ১১টারদিকে হ্নীলা পূর্ব পানখালী মইন্যার জুম এলাকায় আমার পুত্র মনিরের দোকানে পশ্চিম সিকদার পাড়ার নুর মোহাম্মদের পুত্র মোরশেদ, সিরাজুল ইসলাম শিরুর পুত্র ইয়াছিন প্রকাশ কালু মাঝি, পশ্চিম পানখালী মাঝের পাড়ার মৃত গবীর পুত্র মোঃ নুরু মাদক সেবন করে এসে বন্ধ দোকান খুলে মালামাল নেয়। মালামালের টাকা চাইলে পরে দিবে জানালে দোকানদার মনির বকেয়া দিবেনা বললে দু,পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারা ক্ষিপ্ত হয়ে দোকানদারকে মারধর করলে আমার কলেজ পড়–য়া ৩য় ছেলে আক্তার বিষয়টি জানতে পেরে ঘটনাস্থলে গিয়ে হামলাকারীদের বাঁধা দিলে আক্তারকে মেরে রক্তাক্ত করে। এরপর বড় ভাই জামাল ও চাচাত ভাই মেহেদী ফোনে খবর পেয়ে ঘটনাস্থলে গেলে তাদের মারধর করে। এই ঘটনার শেষে আধ ঘন্টা পর হামলাকারীরা লেচুয়াপ্রাং, পূর্ব পানখালী ঘোনাপাড়া, মিস্ত্রী পাড়া, পশ্চিম সিকদার পাড়া হতে ভাড়াটে লোকজন এনে অবৈধ অস্ত্র, দা-কিরিচ ও লাটি নিয়ে মোরশেদ ও রিদুওয়ানের নেতৃত্বে বসত-বাড়ি এবং লোকজনের উপর হামলা চালায়। সংবাদে উল্লেখিত পঙ্গু হতে যাওয়া ফরিদ লাঠি নিয়ে হামলা করতে আসার সময় বৃষ্টির পানিতে পিচ্ছিল হওয়া রাস্তায় পড়ে গাইওয়ালে ধাক্কা খেয়ে পড়ে যায়। বর্তমানে সে হাসপাতালে রয়েছে বলে মিথ্যা তথ্য দিয়ে বিভ্রান্ত করছে। এখন সে বাড়িতেই রয়েছে।

এই ঘটনার পর আমার পক্ষের আহতদের টেকনাফ উপজেলা সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়ার পর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করি। হামলাকারী মাদক সিন্ডিকেটের সদস্যরা এই ঘটনাকে ধামা-চাপা দেওয়ার জন্য থানায় ভিত্তিহীন অভিযোগ দায়ের করে। পুলিশ উভয়পক্ষের অভিযোগ আমলে নিয়ে তদন্ত আসার পূর্বেই তারা বিভিন্ন প্রকারের হুমকি-ধমকি দিয়ে বেড়াচ্ছে। গত ১৪জুন রাত ৯টারদিকে সিএনজিযোগে আমরা বাড়ি যাওয়ার পথে তারা মোটর সাইকেলযোগে গিয়ে হামলার চেষ্টা চালায়। তখন আমরা ভয়ে হ্নীলা মাদক অফিসে আশ্রয় নিই।

সুতরাং আমরা এলাকার চিহ্নিত মাদক কারবারী চক্রের অপতৎপরতার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করার জন্য আইন প্রয়োগকারী সংস্থার আন্তরিক সহায়তা কামনা করছি।

প্রতিবাদকারী :
নুরুল কবির ওরফে পিয়াজু কবির
মইন্যার জুম, হ্নীলা,টেকনাফ। ###