আব্দুল মাবুদ, টেকনাফ ।।
টেকনাফে ১ কোটি ১৯ লাখ টাকা মূল্যের ৩৯ হাজার ৮’শ পিচ ইয়াবাসহ ৪ জনকে আটক করেছে বিজিবি। এসময় পাচারে ব্যবহৃত সিএনজি টেক্সী ও মোবাইল সেট, নগদ টাকা উদ্ধার করা হয়েছে। ধৃতদের টেকনাফ থানায় সোপর্দ্য করে মাদক আইনে মামলা দায়ের করেছে বিজিবি। বিজিবি সূত্রে জানা যায়, বুধবার রাতে সাবরাং বিওপি ফাঁড়ীর নায়েব সুবেদার কাজী রাকিবুল হাসানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল পুরানপাড়া জহির ড্রাইভারের বাড়ী সংলগ্ন পাকা রাস্তার উপর নিয়মিত টহলে গমন করে। এসময় একটি সিএনজি টেক্সীকে সন্দেহবশত থামার সংকেত দিলে চালক ও আরোহিরা পালানোর চেষ্টাকালে ধাওয়া করে ৪ জনকে আটক করতে সক্ষম হয় ও ২ ব্যক্তি পালিয়ে যয়। পরবর্তীতে সিএনজিটি তল্লাশী করে সিটের পিছনে লুকানো ৩৯ হাজার ৮০৭ পিচ ইয়াবা, মোবাইল সেট ও নগদ টাকা উদ্ধার করতে সক্ষম হয়। এ ঘটনায় ধৃত ব্যক্তিরা হচ্ছে টেকনাফ পৌরসভার মধ্যম জালিয়া পাড়ার মোঃ আবুল বাসারের ছেলে মোঃ জসিম উদ্দিন (৩০), মোঃ মুক্তার আহমদের ছেলে মোঃ ওমর ফাইসাল (১৯), দক্ষিণ জালিয়াপাড়ার মোঃ আব্দুল গনির ছেলে মোঃ জমির উদ্দিন (১৯), সদর ইউনিয়নের মাঠপাড়া এলাকার মখতুল হোসেনের ছেলে মোঃ হোসাইন (৩১)। এঘটনায় ধৃত আসামীসহ জব্দকৃত মাদক ও অন্যান্য মালামাল টেকনাফ থানায় সোপর্দ্য করে দক্ষিণ জালিয়াপাড়া ওসমানের ছেলে জুবায়ের (২৮), ও মধ্যম জালিয়াপাড়ার মোঃ হাবিবুল্লাহ (জিকু) কে পলাতক আসামী করে মামলা দায়ের করেছে বিজিবি।
