ফরহাদ আমিন, টেকনাফ : টেকনাফের সাবরাংয়ে সড়ক দূর্ঘটনায় কবির আহমদ(২৪) নামে একজন মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলে প্রান হারিয়েছে।
বুধবার দুপুর দেড়টার দিকে সাবরাং টানা ব্রিজ নামক স্থানে প্রধান সড়কে এ দূর্ঘটনা ঘটে।
সে টেকনাফ সদর ইউনিয়নের ডেইল পাড়া এলাকার হোসন আহমদের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এসময় মোটর সাইকেল আরোহী নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের ভিত্তি ফলকের সাথে ধাক্কা খেলে ঘটনাস্থলে প্রান হারান।
টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ রনজিত কুমার বড়ুয়া জানান, এব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।
