বৃষ্টি উপেক্ষা করে চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা রুবেলের আয়োজনে বৃক্ষরোপণ কর্মসূচি

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৬ years ago

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের নির্দেশনা মোতাবেক চকরিয়া উপজেলা ছাত্রলীগ নেতা আরহান মাহমুদ রুবেলের উদ্যোগে চকরিয়া উপজেলার আওতাধীন বিভিন্ন ইউনিয়নে বৃক্ষরোপণ কর্মসূচি ধারা অব্যহত রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার ২৩ জুলাই উপজেলার হারবাং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে।
হারবাং ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান এবং সড়কে বৃক্ষরোপন কর্মসুচিতে চকরিয়া উপজেলা ছাত্রলীগের অসংখ্য নেতৃবৃন্দ উপস্থিত এবং হারবাং ইউনিয়ন ছাত্রলীগ নেতা সুমন খান জয় সহ অত্র ইউনিয়নের অসংখ্য ছাত্রলীগের নেতাকর্মী উপস্থিত ছিলেন
প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার স্বপ্ন বাস্তবায়নের ধারা অব্যহত রেখে দূষণমুক্ত বাংলাদেশ বিনির্মানের প্রত্যয়ে ও বাংলাদেশ ছাত্রলীগের নির্দেশনাকে স্বাগত জানিয়ে বাংলাদেশ ছাত্রলীগ চকরিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক আরহান মাহামুদ রুবেল ব্যক্তিগত উদ্যোগে উপজেলাজুড়ে বৃক্ষরোপন কর্মসুচি বেগবান করছেন। ঝড়-বৃষ্টি উপেক্ষা করে ছাত্রনেতা আরহান মাহমুদ রুবেলের বৃক্ষরোপন কর্মসূচী প্রশংসনীয় ভূমিকা রাখছে।##