সাদ্দাম হোসাইন : হ্নীলায় ডিএনসি এবং র্যাব-১৫এর সদস্যরা যৌথ অভিযান চালিয়ে আইস,ইয়াবা,অস্ত্র-বুলেট এবং কিরিচসহ একজনকে আটক করেছে।
সুত্র জানায়, ২৩নভেম্বর (মঙ্গলবার) সকাল সাড়ে ৫টায় টেকনাফ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও র্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল হ্নীলা বড় লেচুয়াপ্রাং এলাকায় জনৈক জামালের বসত-বাড়িতে অভিযান চালিয়ে ৮শ গ্রাম আইস, ১১হাজার পিস ইয়াবা, ২টি দেশীয় রাইফেল,১৩ রাউন্ড তাঁজাগুলি, ৪টি রামদা ও কিরিচসহ মোঃ জামালের পুত্র আলমগীর (২২) কে আটক করে।
এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে পৃথক মামলা দায়েরের পর জব্দকৃত আইস, ইয়াবা, দেশীয় অস্ত্র,তাঁজাগুলি, রামদা ও কিরিচসহ ধৃতকে টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে বলে জানানো হয়। ##
