হ্নীলা প্রতিনিধি :
টেকনাফে রশিদ আহমদ প্রকাশ রশিদ মিস্ত্রি নামে এক সন্ত্রাসীকে দুই হাজার পিচ ইয়াবাসহ গ্রেফতার করেছে পুলিশ। সে হ্নীলা ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া এলাকার মৃত আব্দুল জব্বারের ছেলে।
মঙ্গলবার দিনগত রাত সাড়ে ১০টার দিকে টেকনাফ থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিনের নেতৃত্বে পুলিশ নিজবাড়ি থেকে তাকে আটক করেন।
টেকনাফ থানার ওসি মাইন উদ্দিন জানান, ধৃতের বিরুদ্ধে টেকনাফ থানায় মাদকসহ দুইটি মামলা রয়েছে। বুধবার দুপুরে সংশ্লিষ্ট মামলায় তাকে আদালতে প্রেরন করা হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, ধৃত সন্ত্রাসী রশিদ এলাকায় অবৈধ অস্ত্র ব্যবহার করে জনমনে ভীতি সঞ্চার করে মানুষের জমিজমা দখল, সামাজিক বনায়নের গাছ কর্তন ও ইয়াবা জড়িত ছিল। গ্রেফতারের আগের দিন সকালেও সে মোঃ হাসান নামের এক ব্যক্তির বসত ভিটার ঘেড়া বেড়া উপড়ে ফেলে সে।
