এম.জিয়াবুল হক,চকরিয়া : ঘূর্ণিঝড় “ফণী” দুর্যোগ মোকাবেলার প্রস্তুতি উপলক্ষে বাংলাদেশ সনাতনী সেবক সংঘ চকরিয়া উপজেলা শাখার আয়োজনে সমবেত প্রার্থনা ও প্রস্তুতিসভা গতকাল শুক্রবার (৩ মে) সকালে চকরিয়া উপজেলা পূজা উদযাপন পরিষদের কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠিত প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ চকরিয়া উপজেলা শাখার সভাপতি তপন কান্তি দাশ। বাংলাদেশ সনাতনী সেবকসংঘ চকরিয়া উপজেলা সভাপতি সুধীর চন্দ্র দাশ এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বৈষ্ণব এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সদস্য শুধাংশু বিমল সুশীল,যুগ্ন -সম্পাদক তপন কান্তি সুশীল, জাতীয় হিন্দু সমাজ সংস্কার সমিতি চকরিয়া পৌরসভা সভাপতি ডা: সুমন শ শর্মা, সনাতনী সেবক সংঘ উপজেলা সহ সভাপতি কৈলাশ দে, যুগ্নসম্পাদক ভূবন নাথ,দপ্তর সম্পাদক মিঠু বসাক, ধর্ম বিষয়ক সম্পাদক কনক দাশ গুপ্ত, ছাত্র -যুব কমিটির সভাপতি রতন বৈষ্ণব সাধারন সম্পাদক যীশু দে। উপস্থিত ছিলেন সদস্য জিসু কুমার শীল,কাকারা ইউনিয়ন সভাপতি টুনটু দাশ,সদস্য রুবেল দাশ, উত্তর ভরামুহুরীর বিমল দাশ, ডা: রনধীর দাশ, সরুপ দাশ, পোবন দাশ,খোকন দাশ প্রমুখ।
সভায় বক্তারা চকরিয়া উপজেলার সর্বস্তরের প্রতি আহবান জানিয়ে বলেছেন, সকলে নিজ নিজ পাড়া, মহল্লায় মন্দির ও সমাজের যে কোন দুর্যোগ মোকাবিলায় প্রশাসনের সহিত সমন্বয় সহযোগিতা করুন। সবাই প্রতিবেশি আত্বীয়স্বজনদের খোজ খবর নিয়ে তাদেরকে নিরাপদ জায়গায় সরিয়ে নিতে ব্যবস্থা নিন। সভায় ঘুর্নিঝড় ফনীর হাত থেকে দেশবাসী যাতে নিরাপদে থাকতে পারে সেই জন্য সমবেত প্রার্থনায় মিলিত হন।
