হ্নীলার শতোর্ধ্ব প্রবীণ মুরুব্বী মৌলভী নাজিম উদ্দিনের ইন্তেকাল ; কাল সকাল ১০টায় জানাজা

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৫ years ago

সাদ্দাম হোসাইন : হ্নীলার শতোর্ধ্ব প্রবীণ মুরুব্বী নাজিম উদ্দিন হুজুর বার্ধক্যজনিত কারণে অসুস্থ হয়ে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন। কাল সকাল ১০টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে দাফন করা হয়েছে। এই প্রবীণ আলেমে দ্বীনের মৃত্যুতে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।

জানা যায়, ১৬ অক্টোবর (শনিবার) বিকাল ৪টারদিকে টেকনাফের হ্নীলা পূর্ব সিকদার পাড়ার মোঃ ইয়াকুব ও আমিনা বেগম দম্পতির কনিষ্ট পুত্র মৌলভী মোহাম্মদ নাজিম উদ্দিন (১০২) বার্ধক্যজনিত কারণে নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নাল্লিাহি…রাজিউন)। তিনি ৪ভাই ও ৩ বোনের মধ্যে সকলের ছোট। তিনি ব্যক্তি জীবনে ৩জন ছেলে ও ৫জন মেয়ের জনক ছিলেন। তিনি আইবিবিএল ব্যাংক কর্মকর্তা ও নিরাপদ সড়ক চাই (নিসচা) টেকনাফ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফায়সাল উদ্দিন খোকার গর্বিত পিতা ছিলেন।

হ্নীলার এই প্রবীণ আলেমে দ্বীনের মৃত্যুতে জনপ্রতিনিধি, ব্যবসায়ী, শিক্ষানুরাগী, ব্যবসায়ী নেতা, সমাজ সেবক ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্মকর্তারা গভীর শোক প্রকাশ করে শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। আগামীকাল সকাল ১০টায় হ্নীলা শাহ মজিদিয়া ইসলামিয়া আলিম মাদ্রাসা মাঠে নামাজে জানাজা শেষে তাঁকে স্থানীয় গোরস্থানে চির নিদ্রায় শায়িত করা হবে বলে পারিবারিক সুত্র নিশ্চিত করেন। ###