টেকনাফ শাপলাপুরে পুলিশের হাতে মালয়েশিয়াগামী ২০ নারী-পুরুষ আটক

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

গিয়াস উদ্দিন : টেকনাফে শাপলাপুর পুলিশ অভিযান চালিয়ে মালয়েশিয়াগামী ২০জন নারী-পুরুষকে আটক করেছে। অভিযুক্ত মানব পাচারকারী দালালদের আটক অভিযান চলছে।
জানা যায়, ৮ ফেব্রুয়ারী ভোররাত পর্যন্ত টেকনাফ বাহারছড়া তদন্ত কেন্দ্রের ওসি আনোয়ার হোসেন গোপন সংবাদের ভিত্তিতে উপকূলীয় বাহারছড়া ইউনিয়নের বিভিন্ন পয়েন্টে বোটে উঠার জন্য অপেক্ষামান ১৩জন পুরুষ ও ৭জন নারীকে আটক করেছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদে মানব পাচারকারী দালালদের আটকের অভিযান অব্যাহত রয়েছে।