বার্তা পরিবেশক : প্রাইমারী সমাপনী পরীক্ষার ফলাফলে হ্নীলা বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ইশতিয়াক মাহমুদ এপ্লাস পেয়েছে। প্রথম ছেলের এই সাফল্যে পুরো স্কুল এবং পরিবার আনন্দিত ও গর্বিত।
উপজেলার হ্নীলা নাটমোরা পাড়ার মোস্তাফিজুর রহমান ও ফাতেমা দম্পতির প্রথম পুত্র এবং হ্নীলা বার্মিজ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী ছাত্র। সে ২০১৮ সালের পিইসি পরীক্ষায় অংশ গ্রহণ করে। গত ২৪ ডিসেম্বর প্রকাশিত ফলাফলে সে প্রতিটি বিষয়ে এপ্লাস পেয়ে স্কুল ও মা-বাবার মুখ উজ্জ্বল করেছে। সে নাটমোরা পাড়ার মৌলানা মোহাম্মদ ইলিয়াছ ও মরিয়ম খাতুন দম্পতি এবং হকার মোঃ ইউছুপের গর্বিত নাতি। এই সাফল্যের জন্য সে স্কুলের শিক্ষক-শিক্ষিকা ও মা-বাবার প্রতি কৃতজ্ঞ। আগামীতে সে উচ্চ শিক্ষিত হয়ে দেশ ও জাতির সেবায় আতœনিয়োগ করতে চায়।
