চকরিয়ায় ফানিচারের দোকানে হামলা-ভাংচুর মামলায় ইউপি সদস্যসহ দুইজন কারাগারে

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৪ years ago

নিজস্ব প্রতিবেদক : চকরিয়া উপজেলার পুর্ববড় ভেওলা ইউনিয়নে একটি ফানির্সার দোকানে হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় ইউপি সদস্যসহ দুইজনের জামিনের আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠিয়েছে আদালত। মঙ্গলবার ১ ফেব্রæয়ারী কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে জামিনের আবেদন করেন পুর্ববড় ইউনিয়নের মেম্বার বাহাদুর আলম ও সাবেক মেম্বার শামসুল আলম। মামলার শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন আবেদন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। মামলার বাদি শওকত ওসমান বাবুল বিষয়টির সত্যতা নিশ্চিত করেন।
মামলার এজাহার সুত্রে জানা গেছে, গত ২৯ নভেম্বর চকরিয়া উপজেলার পুর্ববড় ইউনিয়নের পশ্চিম সিকদার পাড়া স্টেশনে মনোর আলমের দোকানে স্থানীয় ইউপি সদস্য বাহাদুর আলম ও সাবেক ইউপি সদস্য শামসুল আলমসহ একদল লোক হামলা চালিয়ে দোকানের ফার্নিচারসহ বিভিন্ন আসবাবপত্র ভাংচুর করেন। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষতিসাধন হয়। ওইসময় ঘটনার খবর পেয়ে দোকান মালিক মনোর আলমের ভাতিজা শওকত ওসমান বাবুলের স্ত্রী রেনুয়ারা বেগম এগিয়ে আসলে অভিযুক্তরা ক্ষিপ্ত হয়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করে।
এ ঘটনায় আহত রেনুয়ারা বেগমের স্বামী শওকত ওসমান বাবুল বাদী হয়ে গত ২ ডিসেম্বর চকরিয়া থানায় ৯ জনের নাম উল্লেখ করে একটি মামলা দায়ের করেন। ওই মামলার ইউপি সদস্য বাহাদুর আলমকে এক নম্বর ও সাবেক ইউপি সদস্য শামশুল আলমকে দুই নম্বর আসামি করা হয়।
সর্বশেষ মঙ্গলবার ১ ফেব্রæয়ারী মামলার আসামি ইউপি সদস্য বাহাদুর আলম ও সাবেক মেম্বার শামসুল আলম উপস্থিত হয়ে আইনজীবির মাধ্যমে কক্সবাজার চীফ জুড়িসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জামিনের আবেদন করেন। ওইসময় মামলার শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক দুইজনের জামিন না মঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। ##