চকরিয়ায়৭ কেজি গাঁজা বহনকারী শিশুসহ আটক-৪

লেখক: নুরুল করিম রাসেল
প্রকাশ: ৮ years ago

এম.জিয়াবুল হক,চকরিয়া : চকরিয়ায় টাকার প্রলোভন দেখিয়ে শিশুদের ব্যবহার করে অভিনব পন্থায় গাঁজা পাচারের ঘটনা উৎঘাটন করতে পেরেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে চকরিয়া পৌরশহরের চিরিঙ্গাস্থ হিন্দুপাড়া এলাকার নারায়ন চৌধুরীর বাসা থেকে শিশুদের পায়ের জামার ভেতরে করে আনা গাঁজা হাত বদলের সময় পুলিশ অভিযান চালিয়ে তিন শিশুসহ চারকে আটক করেছে। ওইসময় ৭ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।
আটককৃতরা হলেন চকরিয়া পৌরসভার ৩নম্বর ওয়ার্ডের চিরিঙ্গাস্থ হিন্দুপাড়া (নাথপাড়া) এলাকার হিরো চৌধুরীর ছেলে নারায়ন চৌধুরী (২৩), চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার আমিরাবাদ এলাকার মৃত রিদুয়ান আক্তারের মেয়ে দুই শিশু মেয়ে রুখসানা আক্তার তাসপিয়া (১১), কোহিনুর আক্তার (১০), একই এলাকার নুরুল ইসলাম প্রকাশ নুুরুর মেয়ে পারুল আক্তার (১০)। পুলিশ জানিয়েছে, আটক তিন শিশু মুলত পাচারকারী। তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে ব্যবহার করা হয়েছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, গোপন সুত্রে খবর পেয়ে এসআই মো.আবদুল বাতেন, এসআই সুকান্ত চৌধুরী ও এএসআই কামাল হোসেনের নেতৃত্বে একদল পুলিশকে মাদক উদ্ধারে অভিযানে পাঠায়। পুলিশ ফোর্স নারায়ন চৌধুরীর বাসা পৌছলে গাঁজা ক্রয়-বিক্রয়কালে চারজনকে আটক করা হয়। এসময় আরো কয়েকজন পালিয়ে যায়।
তিনি বলেন, আটককৃতদের মধ্যে নারায়ন চৌধুরীর কাছ থেকে ১ কেজি ও তিন শিশু পায়ে বাঁধা অবস্থায় দুই কেজি করে মোট ৭ কেজি গাঁজা উদ্ধার হয়। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।##